1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

লক্ষ্মীপুরে শিশু হত্যাকাণ্ড ঘিরে বিতর্ক: গ্রেপ্তার তিনজনকে ফাঁসানোর অভিযোগ পরিবারের, দাবি নিরপেক্ষ তদন্তের

মাহমুদুর রহমান মনজু
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯৩ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে দেড় বছর বয়সী শিশু কানিজ ফাতেমা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন প্রতিবেশীকে নির্দোষ দাবি করেছে তাদের পরিবার। জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাদের ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
সোমবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি পত্রিকা হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত তোফায়েল আহমেদ (৬০), তার স্ত্রী ফিরোজা বেগম ও পুত্রবধূ নিশু আক্তারের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তোফায়েল আহমেদের মেয়ে লাকি বেগম।
লিখিত বক্তব্যে লাকি বেগম বলেন, গত ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরিন দম্পতির কন্যা কানিজ ফাতেমা নিখোঁজ হয়। নিখোঁজের দিনই পুলিশ সন্দেহভাজন হিসেবে তোফায়েল আহমেদকে আটক করে এবং পরে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন শুক্রবার একই মামলায় তার স্ত্রী ফিরোজা বেগম ও পুত্রবধূ নিশু আক্তারকেও গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নিখোঁজের পর পুলিশসহ একাধিকবার তোফায়েল আহমেদের বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংক তল্লাশি করা হলেও তখন সেখানে কিছুই পাওয়া যায়নি। তবে শনিবার সন্ধ্যায় শিশুটির দাদি কোহিনুর বেগম একজন মেথর ডেকে এনে ওই একই সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করেন। পরিবারের দাবি, জমি নিয়ে প্রায় ১০ থেকে ১২ বছরের বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সাজানো হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার রাত ৯টার দিকে তোফায়েল আহমেদের বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংক থেকে শিশু কানিজ ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com