1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

বরগুনা-১ আসনে হাতপাখার কর্মীর পা ভেঙ্গে দেয়া হয়েছে; অপরাধীদের গ্রেফতার করতেই হবে -ইসলামী আন্দোলন বাংলাদেশ

আনোয়ার হুসাইন
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মাহবুবুর রহমান আজ ১১ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে বলেছেন, নির্বাচনের আর মাত্র কয়েকঘন্টা বাকি আছে। এমন সময়েও সন্ত্রাসীদের কর্মকাণ্ড থেমে নাই। গতকাল রাতেও তারা
বরগুনা-১ আসনের আওতাধীন ৭নং ঢলুয়া ইউনিয়নের এক ব্যক্তি হাতপাখায় ভোট দেওয়ার কথা বলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির কর্মী সমর্থকরা হামলা করে উক্ত ব্যক্তির পা সাবলের আঘাত করে ভেঙে দেয়। এতে আহত ব্যক্তির পা ২ জায়গায় ভেঙে ঝুলে যায়।
আহতকে তৎক্ষনাৎ বরগুনা সদর হসপিটালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালের রেফার করা হয়।
স্থানীয় সূত্র ও আহত ব্যক্তির ভাষ্যমতে, বিএনপির উঠান সভা চলাকালে উক্ত ব্যক্তি পথ দিয়ে যাচ্ছিলো। এমতবস্থায় তাকে কোথায় ভোট দিবে তা জিজ্ঞেস করলে সে হাতপাখার কথা বলে। এসময়ে উপস্থিত বিএনপি কর্মী আলামিন (পিতা: আলতাফ হোসেন) তার হাতে থাকা শাবল দিয়ে তার পায়ে আঘাত করে। এছাড়াও আলামিনের সাথে থাকা একাধিক ব্যক্তি এলোপাতাড়ি হামলা করে। পরবর্তীতে আশপাশের মানুষ এগিয়ে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে।
এবিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা শাখা ও বরগুনা-১ আসনে হাতপাখা প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী মাওলানা অলিউল্লাহ মামলা দায়ের করেছেন। আমরা এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে উপযুক্ত বিচার দাবি করছি।
অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, নির্বাচনকে উৎসবমূখর করার যে প্রত্যাশা প্রধান উপদেষ্টা করছেন তার জন্য জন্য এইসকল অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com