1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন ও অভিযোগ দায়ের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।

আজ বুধবার(১১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরপরই সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, বরমী বরামা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম নির্বাচনী আচরণবিধি ২০ লঙ্ঘন করে ১১ দলের জোটের নির্বাচনী প্রচারণা এবং আমার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার ব্যক্তিগত আইডি থেকে আজ বুধবার ১১ ফেব্রুয়ারী সকালে আমার বিরুদ্ধে অপপ্রচার করে করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি যৌথ বাহিনীর কোন বক্তব্য ছাড়া আমার দুই কর্মী ৫ লাখ টাকাসহ আটক হয়েছে মর্মে ভুয়া তথ্য ছড়িয়ে দিয়ে নির্বাচন সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে আমার মানসম্মন ক্ষুন্ন ও সামাজে আমাকে হেয় করছে। প্রকৃত ঘটনা হলো গতকাল রাতে মাদক ও নগদ ৫ লাখ টাকাসহ তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

অভিযুক্ত আবুল কালাম বলেন, একটি অনলাইনে এমন সংবাদ প্রকাশ হয়েছে দেখে আমি ফেসবুকে পোস্ট করছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, গতকাল রাতে যৌথ বাহিনীর চেকপোস্টে তল্লাশিকালে তাদের দুজনকে আটক করা হয়েছে। এসময় বিদেশি মদ ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এবিষয়ে মামলা রুজু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ বলেন, এবিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com