1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্তীত্বের তালিকায় মনি ভাইয়ের নাম: আনন্দের জোয়ারে ভাসছে বরগুনা-২ কুয়াকাটায় হোটেলে আটকে নির্যাতনের শিকার সাব্বিরের অবস্থা সংকটাপন্ন, মেলেনি আইনী প্রতিকারও নিখোঁজের ৪ দিন পর সাভার থেকে মরদেহ উদ্ধার: মিঠাপুকুরে গ্রামের বাড়িতে শোকের মাতম মৌলভীবাজার ৪ আসনে নির্বাচনে বিজয়ী যারা জামায়াতের পক্ষে ভোট চাওয়ায় যুবককে হাতুড়িপেটা, বসতঘর ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ-গুলি আহত ৭ বগুড়ার সাতটি সংসদীয় আসনেই বিএনপির জয় চাঁপাইনবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ১ আহত ৩ মির্জা ফখরুলের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে কি? বোদা-দেবীগঞ্জে আলোচনা তুঙ্গে জিয়া পরিবারের বিশ্বস্ত মুশফিক কি এবার মন্ত্রিত্ব পাচ্ছেন?

মন্তীত্বের তালিকায় মনি ভাইয়ের নাম: আনন্দের জোয়ারে ভাসছে বরগুনা-২

মোঃ শহীদুজ্জামান খান শাহীন 
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

 

বরগুনা-২ আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে—মন্ত্রিসভার তালিকায় স্থান পেয়েছেন আলহাজ্ব নুরুল ইসলাম মনি। এমন খবরে পুরো এলাকায় বইছে আনন্দের জোয়ার। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ—সবার মুখেই এখন একটাই আলোচনা, “আমাদের মনি ভাই হচ্ছেন মন্ত্রী!”

স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা-২ আসনে আলহাজ্ব নুরুল ইসলাম মনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার, অবকাঠামোগত অগ্রগতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে তার সক্রিয় ভূমিকার কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তির খবরে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সমর্থকরা শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় ভাসাচ্ছেন প্রিয় এই নেতাকে।

স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও যুবসমাজের প্রতিনিধিরা জানান, “মনি ভাই মন্ত্রী হলে বরগুনা-২ আসনের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। দীর্ঘদিনের অবহেলিত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, আলহাজ্ব নুরুল ইসলাম মনিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে তা শুধু বরগুনা-২ নয়, পুরো জেলার জন্যই ইতিবাচক বার্তা বয়ে আনবে।

এলাকাবাসীর প্রত্যাশা—মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এবং বরগুনা-২ আসনকে উন্নয়নের রোল মডেলে পরিণত করবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com