1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই খুচরা মাদক কারবারি গ্রেপ্তার সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার

নবনির্বাচিত এমপি ডক্টর. ফরিদুল ইসলামের কাছে অলিউর রহমানের খোলা চিঠি‎

তালুকদার হাসান 
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১৯ বার পড়া হয়েছে
আমি অলিউর রহমান বাবু আমি  প্রায় (৮) আট মাস ধরে মোংলায় অবস্থিত ইপিজেড এর সকল গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক ভাইবোনদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে আসছি এবং অনেক শ্রমিক ভাইবোনদের সাহায্য করেছি কম্পানির এডমিন প্যানেল এর কর্মকর্তাদের সাথে কথা বলে।
আপনার কাছে অনুরোধ, আপনি নিচে উল্লেখিত শ্রমিকদের অধিকার আদায়ে আমাদের সাহায্য করুন এবং এটাকে এমন ভাবে পরিচালনা করার পরিবেশ করে দিন যাতে এই মোংলা শ্রমিক কল্যান  সংগঠন টা স্থায়ী ভাবে শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করতে পারে।
১. শ্রমিকের মর্যাদা ও সম্মান
আমরা কোনো ভিক্ষা চাই না— আমরা চাই আমাদের শ্রমের ন্যায্য সম্মান। প্রতিটি কাজই সম্মানের, কোনো পেশাই ছোট নয়। শ্রমিককে মানুষ হিসেবে সম্মান করুন, মানবিক মর্যাদা দিন—যা আমাদের সংবিধানও নিশ্চিত করার কথা বলে।
২. ন্যায্য মজুরি ও জীবনধারণের অধিকার
দেশ যখন উন্নয়নের কথা বলে, তখন সেই উন্নয়নের সুফল শ্রমিকের ঘরেও পৌঁছাতে হবে। বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য মজুরি নিশ্চিত করুন, যাতে একজন শ্রমিক তার পরিবার নিয়ে সম্মানের সাথে জীবনযাপন করতে পারে এবং মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে।
৩. নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা
আমরা এমন কর্মক্ষেত্র চাই না যেখানে কাজ করতে গিয়ে জীবন বাজি রাখতে হয়। আমরা চাই নিরাপদ, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ। কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় যেন মালিকপক্ষ এড়িয়ে যেতে না পারে— এই বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন।
৪. শ্রমিকের কথা বলার অধিকার
আমাদের কথা বলার অধিকার দিতে হবে। অভাব-অভিযোগ জানানোর সুযোগ দিতে হবে। ট্রেড ইউনিয়ন করার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকের কণ্ঠরোধ করে ন্যায় প্রতিষ্ঠা করা যায় না।
৫. সামাজিক নিরাপত্তা
যে শ্রমিক সারাজীবন শ্রম দিয়ে যায়, বার্ধক্যে বা দুর্ঘটনায় আহত হলে তার ও তার পরিবারের দায়িত্ব কে নেবে? এই প্রশ্নের উত্তর হিসেবে শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই হবে।
নাম : অলিউর রহমান বাবু
আহ্বায়ক মোংলা শ্রমিক কল্যান সংগঠন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com