1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধু মাসের আগমনী বার্তায় নিয়ে দুয়ারে হাজির বসন্ত

ফারুক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

বসন্তের আগমনে মধু মাসের  বার্তা নিয়ে যশোর জেলার মনিরামপুর, কেশবপুর সহ বিভিন্ন উপজেলায় গাছে গাছে ফুটেছে আমের মুকুল। ভোরের সোনালী রোদ্দুরে মুকুল গুলো যেন প্রতিদিন প্রানবন্ত হয়ে ওঠে, শুভ্র  বাতাসে মুকুলের মিষ্টি সুবাসে,মৌমাছির মধু আহরনের গুনগুন শব্দে আর মৌ মৌ ঘ্রাণে পুরা এলাকা হয়ে উঠেছে প্রাণবন্ত। গ্রামবাংলার প্রকৃতিতে ছড়িয়ে পড়া এই ঘ্রাণ মনে করিয়ে দেয় পল্লীকবি জসীম উদ্দিন–এর ‘মামার বাড়ি’ কবিতার চিরচেনা আবহ। ঝড়ের দিনে মামার দেশে,আম কুড়াতে সুখ……..এই আম কুড়ানোর সুখের যে অনুভূতি তা এবারের আমের মুকুল দেখে জনমনে আনন্দের আভাস বইয়ে দিচ্ছে

সরেজমিনে দেখা গেছে, বাড়ির আঙিনা থেকে শুরু করে বিস্তীর্ণ আমবাগান—সবখানেই হলুদ-সবুজ মুকুলের সমারোহ। কোথাও কোথাও পুরা গাছটাকে  ঢেকে দিয়েছে  মুকুলে। আম চাষীদের সঙ্গে আলাপকালে জানায় এ বছর তুলনামূলক বেশি মুকুল এসেছে, যা ভালো ফলনের সম্ভাবনা তৈরি করেছে। ব্যক্তি উদ্যোগে নতুন নতুন আমবাগান গড়ে ওঠায় জেলাটি আম উৎপাদনে সম্ভাবনাময় হয়ে উঠছে।

আমচাষিরা জানান, হিমসাগর, আম্রপালি,গোবিন্দভোগসহ বিভিন্ন জাতের আমগাছে ইতোমধ্যে মুকুল এসেছে। রোগবালাই প্রতিরোধে চলছে পরিচর্যা ও কীটনাশক  স্প্রে । তবে আমচাষী দের মনে আশংকা জলবায়ু পরিবর্তনের কারনে যদি প্রচন্ড খরা এবং ঝড় হয়,তাহলে আমের মারাত্মক ক্ষতি সহ অর্থনৈতিক হুমকির মুখে পড়ার সম্ভাবনা থেকেই যায়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com