1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জীবননগর সড়কে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি কালে জনতার দু’জন আটক উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

শহিদুল ইসলাম 
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া-চ্যাংখালী সড়কের চিংড়ীখালী
ব্রিজের নিকট রাস্তায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির কালে জনতার হাতে
দুই যুবক আটক হয়েছেন।সোমবার(১৬ মার্চ)দুপুর সাড়ে ১২ টার দিকে তাদেরকে আটক
করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদেরকে ডিবি পুলিশের সদস্য
পরিচয় দিয়ে সড়কে চলাচলকারী ভ্যান, রিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন
থামিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অবৈধভাবে টাকা আদায় করছিল। তারা ডিবি
পুলিশের পোশাক(কটি) পরিধান করে এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সুজুকি
মনস্টার মোটরসাইকেল রাস্তার পাশে রেখে তল্লাশির নামে সাধারণ মানুষকে
হয়রানি করছিল বলে অভিযোগ রয়েছে।

এ সময় স্থানীয় জনগণের সন্দেহ হলে তারা ওই ব্যক্তিদের ঘিরে ফেলে। পরে
জনতার হাতে আটক হন দুই ব্যক্তি। আটককৃতরা হচ্ছে-ঝিনাইদহের কোটচাঁদপুর
উপজেলার গাবতলাপাড়ার আক্কাস আলীর ছেলে আহাদ আলী(৩৫) এবং কোটচাঁদপুর শহরের
বাজারপাড়ার ইউসুফ আলী বিশ্বাসের ছেলে রিজভী সালমান(২৯)।

স্থানীয়দের অভিযোগ, আটক হওয়া দুইজনসহ আরও দুই থেকে তিনজন ব্যক্তি ভুয়া
ডিবি পুলিশ পরিচয়ে সড়কে চাঁদাবাজি করছিল। তবে ঘটনাস্থলে জনতা জড়ো হলে
তাদের সহযোগী অজ্ঞাতনামা অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়। এসময় উত্তেজিত
জনতা তাদেরকে উত্তম-মধ্যম দেয়।

জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুইজনকে নিজেদের হেফাজতে নেয়।
বর্তমানে তারা জীবননগর থানা পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশের পক্ষ থেকে
ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে
জানানো হয়।

উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্দুল মজিদ জানান,গত ১০ মার্চ বিকাল সাড়ে ৩
টার সময় তারা একই স্থানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাহার ছেলে লিখনকে অপহরন
করে নিয়ে যায়। আমার ছেলের নিকট তারা টাকা পয়সা না পেয়ে পরে নির্যাতন করে
রাস্তায় ফেলে যায়।

স্থানীয়দের দাবি এ চক্রটি বেশ কিছু ধরে একই সড়কে নিজেদেরকে ডিবি পুলিশ
পরিচয় দিয়ে একের পর এক চাঁদাবাজি করে আসছিল। একই সড়কে কয়েক মাস আগে
চক্রটির শিকার হন জীবননগর বাজারের সবজি ব্যবসায়ীর এক ব্যবসায়ী ও
মেদিনীপুর গ্রামের এক যুবক।তাদের নিকট থেকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল
ছিনিয়ে নেয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন,ঘটনার ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।গ্রেফতারকৃতদের নিকট
থেকে ডিবি পুলিশের পোষাক ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের সাথে থাকা পলাতকদেরকে গ্রেফতার তৎপরতা চলছে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com