1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

ভর্তিচ্ছুদের কেন্দ্রে পৌঁছে দিতে রাবি ছাত্রলীগের ‘জয়বাংলা বাইক’ সার্ভিস

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথমবর্ষ  ২০২৩-২৪ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দিতে ‘জয়বাংলা বাইক’ সার্ভিস চালু করেছে রাবি শাখা ছাত্রলীগ। আগামী ৫,৬,৭ মার্চ সারাদিনব্যাপী তাঁরা এই সার্ভিস দিবেন।
সোমবার (৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু।
এবিষয়ে সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য যে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার মধ্যে অন্যতম উদ্যোগ হচ্ছে জয় বাংলা বাইক সার্ভিস। এই উদ্যোগের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে আমাদের ছাত্রলীগের ভাইয়েরা বাইক সহ শিক্ষার্থীদের অপেক্ষায় থাকবেন, যেকোনো  শিক্ষার্থী যদি কোন কারনে পরীক্ষার হলে পৌঁছাতে বিলম্ব করেন,  কিংবা তারা যদি ভুলক্রমে অন্য কোন একাডেমিক বিল্ডংয়ে চলে যান, তাদের দ্রুত তাদের গন্তব্যে পৌঁছে দিতে আমাদের ছাত্রলীগের ভাইয়েরা সর্বদা প্রস্তুত থাকবে,
এছাড়াও কোন শিক্ষার্থী অসুস্থ হতে পারেন তাদের দ্রুত পরিবহনের স্বার্থে আমরা সব সময় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আপনারা সাধারণ শিক্ষার্থীরা আপনাদের প্রয়োজন অনুসারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। আমার প্রত্যাশা থাকবে যোগ্য  ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ যোগ্যতায় মতিহারে সবুজ চত্বরের একজন গর্বিত শিক্ষার্থী হিসেবে জায়গা করে নিবেন। আমাদের এই বাইক সার্ভিস যদি একজন শিক্ষার্থীরো ন্যূনতম উপকারে আসে, তবেই আমাদের এই প্রচেষ্টা সফল বলে আমরা মনে করি।
 এবিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব বলেন, আমরা প্রশাসনের সাথে কথা বলে ১০টি বাইক চালানোর অনুমতি পেয়েছি। তিনটি গেটে আমাদের বাইক থাকবে। কাজলা গেট, মেইন গেট এবং বিনোদপুর গেটে। আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে চালু বাইক সার্ভিস চালু করেছি। অনেক সময় দেখা যায় জ্যামের কারনে সঠিক সময়ে কেন্দ্রে শিক্ষার্থীরা পৌঁছাতে পারে না। আমরা তাদের কথা চিন্তা করেই তাদের সহযোগিতায় কাজ করবো।
প্রসঙ্গত, আগামীকাল ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। এবারের ভর্তি পরীক্ষায় গত বছরের মতো ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান হবে ১০০ নম্বর। এক ঘন্টার পরীক্ষায় প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫।
এ বিভাগের আরো সংবাদ

ঝিনাইদহে পানির দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ঋণের দায়ে ঘরছাড়া হওয়ার আতঙ্কে কৃষকমাকসুদুল হক, ঝিনাইদহ- ১১ মার্চ, মঙ্গলবার ঝিনাইদহের বেশিরভাগ কৃষক এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেছেন। এখন সেই ঋণের কিস্তি শোধ করার চাপে তারা অনেকটা বাধ্য হয়েই লোকসানে ফসল বিক্রি করছেন। পবিত্র রমজান ও সামনে ঈদ। পরিবারের নতুন পোশাক কেনা তো দূরের কথা, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন তারা। ঝিনাইদহের মাঠজুড়ে এখন পেঁয়াজ তোলার কর্মযজ্ঞ। জেলার শৈলকূপা ও হরিণাকুণ্ডু উপজেলার বিস্তীর্ণ মাঠে মাঠে আগাম জাতের পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় উৎপাদন খরচ এর অর্ধেক ঘরে আসছে। কৃষি বিভাগের তথ্যমতে, ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এ বছর রেকর্ড প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, যা থেকে প্রায় দেড় লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে হরিণাকুণ্ডু উপজেলাতে ২৫০০ হেক্টর জমিতে এবার পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে। কিন্তু পেঁয়াজের বর্তমান দামে চাষীর কপালে চিন্তার ভাঁজ। প্রতি মণে উৎপাদন খরচ ১৫০০ টাকার বেশি হলেও বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে। সরেজমিনে বিভিন্ন মাঠ ও হাট ঘুরে দেখা যায়, চাষিরা দল বেঁধে জমি থেকে পেঁয়াজ তুলছেন। কেউ পরিষ্কার করছেন, কেউ বা বস্তাবন্দি করে হাটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে কৃষকদের সাথে কথা বলে জানা যায় এক চরম সত্য—পেঁয়াজ চাষে যে পরিমাণ হাড়ভাঙা খাটুনি আর অর্থ ব্যয় হয়েছে, বর্তমান বাজার দরে তার অর্ধেকও উঠে আসছে না। সার, বীজ, সেচ আর শ্রমিকের মজুরি মিলিয়ে উৎপাদন খরচ আকাশচুম্বী হলেও হাটে গিয়ে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে পানির দরে। চাষিদের অভিযোগ। বর্তমানে পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুম হওয়ায় সব কৃষক একসাথে পেঁয়াজ বাজারে নিয়ে আসছেন। হাটে চাহিদার তুলনায় সরবরাহ কয়েকগুণ বেশি হওয়ায় দাম কমে গেছে । ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির ফলে স্থানীয় বাজারের দেশি পেঁয়াজের কদর কমছে। পাইকাররা আমদানিকৃত পেঁয়াজের দোহাই দিয়ে দেশি পেঁয়াজের দাম কমিয়ে রাখছেন । স্থানীয় পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নেই। ফলে পচে যাওয়ার ভয়ে এবং ঋণের কিস্তি শোধের চাপে কৃষকরা পানির দরেই পেঁয়াজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন । প্রান্তিক চাষি ও পাইকারি বাজারের মাঝখানে থাকা আড়তদার ও মধ্যস্বত্বভোগীদের একটি বড় অংশ বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে। হরিণাকুণ্ডুর কৃষকরা বলছেন, বীজ, সার ও শ্রমিকের যে আকাশচুম্বী দাম, সেই তুলনায় বাজারের এই দর তাদের পথে বসিয়ে দেবে। বিশেষ করে সামনে রমজান ও ঈদ থাকায় পরিবারের বাড়তি খরচ মেটাতে তারা চরম সংকটে পড়েছেন। কৃষকদের দাবি, পেঁয়াজ আমদানি সাময়িকভাবে স্থগিত রেখে এবং সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে পেঁয়াজ সংগ্রহের ব্যবস্থা করলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। অন্যথায় লোকসানের ভারে ধসে পড়বে এই অঞ্চলের কৃষি অর্থনীতি।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com