1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা দুর্গাপুর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর এক্সপ্রেস বাস রাস্তার পাশে, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো নাটোর শহরে সন্ত্রাসী হামলা: বাবা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক

আমিরাবাদে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে টিউবওয়েল ও ঢেউটিন বিতরণ

মোহাম্মদ হানিফ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
অসহায় পরিবারের পাশে মানবিক সহায়তা; নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ৩টি টিউবওয়েল ও ১ বান্ডিল ঢেউটিন প্রদান
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় টিউবওয়েল ও ঢেউটিন বিতরণ করেছে আমিরাবাদ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন। সংগঠনটির অর্থায়নে সোমবার (দুপুরে) এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাবাদ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মোহাম্মদ এমদাদুল হক শাহিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মোঃ ইদ্রিস স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুল জলিল এবং আহমদপুর ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি ডা. জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মোহাম্মদ এমদাদুল হক শাহিন বলেন, সংগঠনের নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ তিনটি টিউবওয়েল এবং একটি বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন। উপকারভোগীরা এমন সহায়তা পেয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com