1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

জামালপুরের ইসলামপুরে সনাতন ঐক্য সংগঠন এর উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

এম. শফিকুল ইসলাম ফারুক 
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
জামালপুর জেলার  ইসলামপুর সনাতন ঐক্য সংগঠন এর উদ্যোগে,   শ্রী শ্রী জগন্নাথ দেবের  রথযাত্রা মহোৎসব  ৩য় বর্ষ/২৬  উৎসব মুখর পরিবেশে
শ্রী শ্রী রাধাগোবিন্দ জিওর মন্দির (গোবিন্দ বাড়ি)  কমিটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত  হয়েছে। গোবিন্দ বাড়ি থেকে বের করে সুসজ্জিত ত্রিমূর্তিতে রথযাত্রা সনাতন ধর্মের ভক্তরা রশি টেনে  টেনে বটতলা চত্বর, পোদ্দার পাড়া সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রথ যাত্রায় সজ্জিত ব্যান্ড পার্টি ও জগন্নাথ দেবের গান বাজানো হয় । রথযাত্রায় ধর্মীয় রীতিনীতি পালন করেন এবং ময়ূর পাখা দ্বারা রথে বাতাস করেন গোবিন্দ বাড়ি মন্দিরের পুরোহিত আশুতোষ  চক্রবর্তী।  এ উপলক্ষে ৯ দিনব্যাপী অনুষ্ঠানমালা , দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পাঠক দ্বারা শ্রীমদ্ভাগবত পাঠ এবং জগন্নাথ দেবের নীলা বর্ণনা করা হবে।
এতে নেতৃত্ব দেন ইসলামপুর সনাতন ঐক্য সংগঠনের সভাপতি অমিত চন্দ্র দত্ত  ও সেক্রেটারি প্রান্ত বসাক।
এ সময় কার্যকরী কমিটির  সহ-সভাপতি রাকেশ দত্ত,বিলাশ দত্ত, জীবন কানু, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দেবনাথ ঝন্টু, হৃদয় রায় , হৃদয় দাস অন্ত্ত,সাংগঠনিক সম্পাদক তুষার দত্ত,কোষাধ্যক্ষ গৌরব কানু, দপ্তর সম্পাদক অনিক দত্ত, প্রচার সম্পাদক দীপ্ত দেবনাথ সহ কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন। রথযাত্রা সফলের লক্ষে রাধা গোবিন্দ জিউর মন্দির কমিটির সভাপতি শ্রী কার্তিক চন্দ্র দত্ত, সহ-সভাপতি মানিক কুমার পোদ্দার, সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র সেন  রথযাত্রায় সার্বক্ষণিক উপস্থিত ছিলেন। অংশ গ্রহন করেন মেয়র প্রার্থী মোবারক হোসেন বেদারুল। রথ যাত্রায় ভক্তবৃন্দের উপস্থিতি ছিল  লক্ষণীয়।
অপরদিকে হরিসভা মন্দির থেকে অনুরূপ একটি রথযাত্রা বের করে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতৃত্ব দেন সনাতন ঐক্য সংগঠন কমিটির সভাপতি বিপুল, সেক্রেটারি সুজন। এতে ইসলামপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র কর্মকার , গোবিন্দবাড়ি মন্দিরের ভোলা দেবনাথ, মৃত্যুঞ্জয় দাস, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের জয়ন্ত আচার্য্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রথযাত্রা শেষে কেন্দ্রীয় মন্দির হতে প্রসাদ বিতরণ করা হয়। আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করেন ইসলামপুর থানার  পুলিশ। উল্লেখ্য, দেশ বুলেটিন জেলা প্রতিনিধি জামালপুর এম শফিকুল ইসলাম ফারুক-কে সংগঠনের নেতৃবৃন্দ জানান, আগামী ২৪ জুলাই/২৬  শুক্রবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com