1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

দেশের ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই – প্রভাষক আতাউর রহমান।

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
দেশের ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক আতাউর রহমান।শনিবার (১৮ জুলাই) সকালে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রভাষক আতাউর রহমানের অর্থায়নে ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধুনট উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।প্রভাষক আতাউর রহমান বলেন, “আমরা যে হারে গাছপালা কাটছি এবং পরিবেশকে দূষিত করছি, তাতে জলবায়ু পরিবর্তন আজ আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত গরম, অনাবৃষ্টি ও অসময়ে বন্যা এরই ফল। এই সংকট থেকে দেশকে বাঁচাতে হলে আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। দেশের ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরেই একটি সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে। ইসলামেও বৃক্ষরোপণকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুল (সা.) বলেছেন, যদি কিয়ামতও চলে আসে, তবুও তোমাদের হাতে থাকা চারাটি রোপণ করে দাও। তাই গাছ লাগানো একটি সদকায়ে জারিয়া। আজকের এই ছোট চারাটিই একদিন বটবৃক্ষ হয়ে তোমাদের ছায়া ও ফল দেবে।”এসময় তিনি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত দুটি করে গাছ লাগানোর আহ্বান জানান এবং একটি সুন্দর ও মডেল নিমগাছী ইউনিয়ন গড়তে সবার সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি শাহরিয়ার হোসেন বিপ্লব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধুনট উপজেলা শাখার সভাপতি ফিরোজ আহমেদ, সাবেক ছাত্রনেতা লুৎফর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপস্থিত শতাধিক শিক্ষার্থীর হাতে আম, পেয়ারা, লেবু, নিম ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com