1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

রাজধানীর দুই মেট্রো স্টেশনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক, পরে জানা গেল ‘বোমা’ নয়

Desk report
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ ও বস্তা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুখে মুখে রটে যায় ‘বোমা’ পাওয়ার খবর। পুলিশও বেশ তৎপর হয়ে ওঠে। আতঙ্কও ছড়িয়ে পড়ে আশপাশে। পরে জানা যায়, বস্তা ও ব্যাগের কোনোটিতেই ‘বোমা’ বা সে জাতীয় কিছু ছিল না।

শনিবার (১ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে এক পর্যায়ে মিরপুর-১০ মেট্রো স্টেশনের সবকটি প্রবেশ পথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সাময়িকভাবে মেট্রো স্টেশন বন্ধ থাকায় সেখানকার যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েন।

ঘটনাস্থলে বোমা নিষ্ক্রীয়কারী দল যায়। তারা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায়, বোমা সদৃশ কিছুই পাওয়া যায়নি। এরপরই স্টেশনে যাত্রীসেবা চালু হয়।

অন্যদিকে, ফার্মগেটের বস্তুটি একইভাবে বোমা সন্দেহ করা হলেও পরে বোম্ব ডিসপোজাল ইউনিট জানায়, একটি খালি বস্তা দলা পাকিয়ে রাখা হয়েছিল।

গত ২৪ জুলাই রাতে রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ‘পাইপ বোমা’ উদ্ধার করে পুলিশ। ওই বোমাটি পরিত্যক্ত ছাতার মধ্যে রাখা হয়েছিল।

এরপর বৃহস্পতিবার রাতে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার চারাবাগ এলাকার চায়ের দোকানের সামনে থেকে ‘শক্তিশালী বোমা’ উদ্ধার করার কথা জানিয়েছিল ডিএমপি। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com