1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘কম নম্বর দেওয়ার’ অভিযোগ ভিত্তিহীন

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের করা—’কম নম্বর দেওয়ার’ অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ইউনিট সমন্বয়ক অধ্যাপক ড. এস.এম এক্রাম উল্যাহ।সোমবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ডিনস্ কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন অধ্যাপক এক্রাম উল্যাহ।
লিখিত বক্তব্যে সামাজিক বিজ্ঞান অনুষদের এই ডিন জানান, গত ১৩-০৩-২০২৪ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট: A এর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, A ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফলে কোন প্রকার ত্রুটি-বিচ্যুতি নেই। একটি শক্তিশালী বিশেষজ্ঞ টিম কর্তৃক প্রস্তুতকৃত ফলাফল যথানিয়মে যথাযথভাবে প্রকাশিত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ফলাফল নিয়ে যে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হয়েছে তা ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
এসময় ‘এ’ ইউনিটের চারটি গ্রুপ থেকে চারজন পরীক্ষার্থীর ওএমআর শীট ও অন্যান্য তথ্যাদি উপস্থাপন করা হয়। সেখানে উক্ত শিক্ষার্থীদের ফলাফলে কোনো প্রকার ত্রুটি-বিচ্যুতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপস্থিত শিক্ষকগণ।
ভর্তি পরীক্ষার সঠিক উত্তরপত্র প্রকাশ করা হবে কি না—এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক এক্রাম উল্যাহ বলেন, “আমাদের ভর্তি পরীক্ষার বিধি-বিধান রয়েছে। সেখানে বলাই আছে, কোনো ধরণের Raw Data প্রকাশ করার সুযোগ নেই।”
আইন অনুষদের ডিন অধ্যাপক আ.ন.ম ওয়াহিদ বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল স্বচ্ছতার সাথে হয়ে থাকে যা দেশব্যাপী প্রশংসিত। তবে কিছু কুচক্রী মহল আমাদের বিশ্ববিদ্যালয়ের এই সুনামকে ম্লান করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এই কুচক্রী মহলের মুখোশ উন্মোচন  করতে এখানে উপস্থিত সাংবাদিক ভাইদের অনুরোধ জানাচ্ছি।”
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই ‘কম নম্বর দেওয়ার’ অভিযোগ তুলেন শতাধিক শিক্ষার্থী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনার জন্ম দেয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com