1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বিনম্র শ্রদ্ধায় কয়রায় ‘অমর একুশে’ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত মাদারীপুর ০৩ আসনের সাংসদ, জনাব আনিসুর রহমান তালুকদার কে, শতবর্ষী বীরমোহন উচ্চ বিদ্যালয় কর্তৃক সংবর্ধনা প্রদান পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা যশোরে রহস্যজনক গোডাউন থেকে ৭৭ আমেরিকান মোটরসাইকেল উদ্ধার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতেই সুস্থ জাতি গঠন: পলাশবাড়ীতে এমপি নজরুল ইসলাম লেবুর পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ধামইরহাটে মডেল প্রেসক্লাবের কমিটি গঠন ‎গৌরনদী-আগৈলঝাড়ায় ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় চেড়াঘাটের রাস্তায় উন্নয়নের নামে লুটপাট ধর্মপাশায় অবৈধ ভাবে মাটি কাটায় ১৫ দিনের কারাদণ্ড ৫২-র ভাষা আন্দোলন ছিল সাংস্কৃতিক অগ্রাসনের বিরুদ্ধে বাঙ্গালী জাতির মুক্তির লড়াই!

দোহারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারঃ গ্রেফতার-১০

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৪৫৪ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলায় পদ্মানদীর ৩২ কিলোমিটার এলাকায় রাতভর অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ।  এসময় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরায় ১০ জেলেকে আটক করেছে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি।

শনিবার মধ্যরাত থেকে সকাল পযন্ত এ অভিযান পরিচালনা করে কুতুবপুর নৌ পুলিশ। কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম, এএসআই রুবেল মোল্লা-সহ সঙ্গীয় ফোর্স নিয়ে পদ্মা নদীতে ৩২ কিমি এলাকায় অভিযান চালান। এ সময় ১ লাখ মিটার কারেন্ট জাল, ৭ কেজি ইলিশসহ ১০ জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আটককৃত জেলেরা হলো: উপজেলার মধুরচর গ্রামের আমিনুল বেপারী, আসিফ বেপারী, রবিউল মিয়া, মো. সাইদুল ইসলাম, মিজানুর, হিরু মিয়া, মো. নুর ইসলাম আজহার হাওলাদার, সজিব, শাহিন বেপারী।

কুতুবপুর নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টাবর থেকে ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনর মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় দোহারে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পার, তার জন্য নৌ-পুলিশ সার্বক্ষনিক টহল দিচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে ২ দুটি নিয়মিত মামলা দেয়া হচ্ছে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, ইলিশ আহরণে বিরত থাকা ৫০ জন জেলেকে ২৫ কেজি করে ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com