1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তার নদীর তাণ্ডবে নদীগর্ভে ৪০ মিটার ক্রসবাঁধ, আতঙ্কে ২০ হাজার মানুষ ‘জিয়াউর রহমান গড়েছেন এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল’—রফিকুল ইসলাম জামাল আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করছেন বিজয় Neosurf Casinos Australia: Real money pokies and the benefits of fast withdrawals মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে প্রথম হলেন মা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব’ বললেন বিএনপি নেতা খোরশেদ ঘুষ.সাইট তৈরি করা সেই ভাইরাল শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: স্পিকার গভীর রাতে যুবককে পায়ের রগ কেটে হত্যা

৮ ই এপ্রিল সূর্যগ্রহণ এশিয়া থেকে দেখা যাবে না

মোঃ কবির
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৪৪০ বার পড়া হয়েছে
সারা বিশ্বের মানুষ  সূর্যগ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে । আগামী ৮ এপ্রিল এই বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব।
মহাকাশ বিষয়ক সংবাদমাধ্যম স্পেস ডটকম থেকে জানা গেছে যে, ২০২৪ সালের প্রথম এই সূর্যগ্রহণ হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এর স্থায়িত্ব হতে পারে ৭ মিনিটেরও বেশি।
স্পেস ডটকম আরও জানিয়েছে, ৮ এপ্রিল স্থানীয় সময় বেলা ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে।
জ্যোতির্বিদরা বলছেন, ৮ এপ্রিল মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় সম্পূর্ণ সূর্যগ্রহণ হবে। অর্থাৎ এসব অঞ্চল সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে। এশিয়া থেকে এ বিরল সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে লাইভ স্ট্রিমের মাধ্যমে ঘটনাটি কিছুটা হলেও উপভোগ করার ব্যবস্থা থাকবে।
বিজ্ঞানীদের মতে, চন্দ্র ও সূর্য যখন কক্ষপথের একই সারিতে এসে পড়ে, তখন সূর্যগ্রহণ হয়। যখন সূর্যগ্রহণ হয়, তখন সূর্যের আলো সরাসরি চাঁদের গায়ে গিয়ে পড়ে। আর এ কারণে পৃথিবীতে চাঁদের ছায়া পড়ে। সূর্যগ্রহণের সময় চাঁদ অন্যান্য সময়ের চেয়ে পৃথিবীর কাছাকাছি থাকে।
উল্লেখ্য, সাধারণত ৫০ বছরের মধ্যে একবার এ ধরনের বিরল দীর্ঘ সময়ের সূর্যগ্রহণ দেখা যায়। এর আগে ১৯৭০সালে এ রকম বিরল সূর্যগ্রহণ দেখা গিয়েছিল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com