1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

সুদানে তীব্র খাদ্য সংকট: মানুষ ঘাস, পাতা ও মাটি খাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৫৩৯ বার পড়া হয়েছে

গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। জাতিসংঘের খাদ্যবিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) আশঙ্কা প্রকাশ করেছে যে, শিগগিরই যদি সহায়তা না পৌঁছায়, ব্যাপক অনাহার ও মৃত্যুঝুঁকি দেখা দিতে পারে।

সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের অনেক অঞ্চলে মসজিদ থেকে সপ্তাহে দুই তিনদিন সামান্য পরিমাণে খাবার সরবরাহ করা হয়। খাদ্য সংকট এমন পর্যায়ে গেছে যে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে, দেশটির বাসিন্দারা ঘাস, গাছের পাতা, বাদামের খোসা এমনকি মাটি পর্যন্ত খাচ্ছেন।

ডব্লিউএফপি জানিয়েছে, অনাহারে বহু মানুষের মৃত্যু হতে পারে সুদানে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি পশ্চিম সুদানের দারফুরে। এই অঞ্চলে ১৭৬ লাখের বেশি মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। ডব্লিউএফপি যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে বলেছে যে, মানবিক সাহায্যের অনুমতি না দিলে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।

পূর্ব আফ্রিকার ডব্লিউএফপির আঞ্চলিক পরিচালক মাইকেল ডানফোর্ড বলেছেন, “দ্রুত তাদের কাছে সহায়তা না পৌঁছালে দারফুর ও সংঘাত বিধ্বস্ত সুদানের অন্যান্য এলাকায় ব্যাপক অনাহার এবং মৃত্যুঝুঁকি দেখা দিতে পারে।”

গত বছর সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়। পরে এই সংঘাত দেশটিতে গৃহযুদ্ধের রূপ নেয়। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় লাখ লাখ মানুষ। যুদ্ধের কারণে দেশটির কৃষি উৎপাদন কমে গেছে ৭৮ শতাংশ।

চলমান গৃহযুদ্ধের কারণে এই মুসলিম দেশে ৪৬ লাখ শিশুসহ প্রায় এক কোটি মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছে। ডব্লিউএফপি জানিয়েছে, এমন অবস্থায় জরুরি ভিত্তিতে দুই কোটির বেশি মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com