1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

আমার প্রাপ্তি জিপিএ- ৫ আমার মাকে উৎসর্গ করছি

আহম্মদ আলী
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৪১৬ বার পড়া হয়েছে

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত সেমন্তি হাসান শ্রেষ্ঠা। সব বিষয়েই সে জিপিএ-৫ পেয়েছে।

সে জানায়, প্রত্যাশার প্রাপ্তি মিলেছে। আমার সফলতার কারিগর শিক্ষকের পাশাপাশি হচ্ছেন আমার মা। আমার বাবা নেই। তাই আমার মা আমাকে সব সময় পড়াশোনার দেখভাল করেছেন। প্রেরণা যুগিয়েছে, সাহস দিয়েছে। বন্ধুর মতো সবসময় আমার পাশে ছিল আমার মা। আজ মাকে আমার জিপিএ-৫ উৎসর্গ করছি। ’

অন্য একজন শিক্ষার্থী নাজিফা আক্তার জানায়, ‘শিক্ষা জীবনে মায়ের অবদান সবথেকে বেশি ছিল। শিক্ষকরা যেমন স্কুলে গাইড দিতেন, তেমনি বাসায় মা গাইড দিতো। শিক্ষক এবং মা-বাবার অবদানেই আজ ভালো ফলাফল হয়েছে। আমার ইচ্ছা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো এবং ব্যারিস্টার হবো।’

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাসান পারভেজ বলেন, ‘আমরা সবসময় অভিভাবকদের সাথে যোগাযোগ রেখেছি। শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করেছি। সব মিলিয়ে আমাদের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের অবদানের কারণে আজ আমরা সেরা, যশোর বোর্ড সারাদেশে সেরা।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com