1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

গৃহহীন-ভূমিহীন মুক্ত চরফ্যাশন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তছলিম আখন
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়েছে আরও ১৮ হাজার ৫৬৬টি পরিবার।  প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে এসব ঘর পেয়েছে তারা। এর মধ্য দিয়ে দেশের আরও ২৬টি জেলার ৭০ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে ।
এ উপলক্ষ্যে মঙ্গলবার( ১১ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে দেশের তিনটি উপজেলার ভোলার চরফ্যাসন, লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সাথে ভিডিও কনফারেন্সের  মাধ্যমে সংযুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর ও জমির দলিল  হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন মানুষের হাতে দুই শতক করে জমিসহ ১৮ হাজার ৫৬৬টি ঘরের দলিলপত্র হস্তান্তর করেন। এ উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলার চর কচ্ছপিয়া আশ্রয়ণ প্রকল্পে বর্ণাঢ্য আয়োজন করা হয় । এ সময় ভার্চুয়ালি চরফ্যাসশনের দু’জন উপকারভোগী’র সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । উপকারভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চরফ্যাসশনে  ১১০৭ টি  গৃহহীন পরিবারের কাছে জমি সহ গৃহের দলিল হস্তান্তর করেন ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
ভোলার তিনটি উপজেলা চরফ্যাসশন, বোরহান উদ্দিন ও মনপুরার গৃহহীন মানুষকে জমিসহ ঘর উপহার দিয়ে গৃহহীনমুক্ত করায়  ভোলা জেলা প্রশাসক  আরিফুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি  মো: শহীদুল্লাহ,পুলিশ সুপার  মাহিদুজ্জামান, ভোলা জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন ও উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক সহ অন্যান্যরা ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com