1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

টাঙ্গাইলের মির্জাপুরে ৪০ লিটার চোলাই মদ জব্দ,৪ মহিলা আটক

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল এলাকায় বনের ভিতরে একটি গ্রামে বাড়িঘর ঘেরাও করে চোলাই মদ সহ চার নারী মাদক কারবারিকে ধরে সেনাবাহিনী ও পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।রোববার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে।জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় শিক্ষার্থীরা ওই বাড়িগুলোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করে।পরে তারা মাদক কারবারিদের আটক করে।

আটককৃত মাদক কারবারিরা হচ্ছে গায়রাবেতিল গ্রামের মহেন্দ্র কোচের তিন কন্যা কমলা রানী, সন্ধ্যা রানী ও গীতা রানী এবং সুভাষ কোচের কন্যা দিপালী রানী।এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া, গায়রাবেতিল দীর্ঘ দিন ধরে চোলাই মদ তৈরী হয়ে আসছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা গায়রাবেতিল এলাকায় মাদক নির্মুলের জন্য বিভিন্ন ভাবে অভিযানে পরিচালনা করে।রোববার গায়রাবেতিল গ্রামের অনিল ও মহেন্দ্র কোচের বাড়িসহ কয়েকটি বাড়ি ঘেরাও করে বাংলা ও চোলাই মদ উদ্ধার করে ও ৪ নারী মাদক কারবারিকে আটক করে।এ সময় ঐ এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পরে।পরে স্থানীয়রা মির্জাপুর থানা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়।সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেলে চার নারী মাদক কারবারিকে তাদের হাতে তুলে দেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com