1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণপিটুনি মসজিদের ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

লাখাই মোড়াকরি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সাবেক সভাপতি এবং দাতা সদস্যের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

পারভেজ হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৪০২ বার পড়া হয়েছে
গত ৬ নভেম্বর দৈনিক হবিগঞ্জের মুখ ও দৈনিক হবিগঞ্জের বাণী এবং দৈনিক প্রভাকর পত্রিকার সহ বিভিন্ন পত্রিকা অনলাইন মিডিয়ায়,লাখাই উপজেলা মুড়াকড়ি ইউনিয়নের মোড়াকরি  হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুর ইসলাম ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সালাউদ্দিন ও দাতা সদস্য বশির আহমেদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ক প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি তাহার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। বিদ্যালয়ের ভাবমূর্তি সুনাম এবং আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের নাম মাত্র। সমাজে আমাদের সম্মান হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্র মহল উঠে পড়ে লেগেছে। প্রকৃত ঘটনা হলো, গ্রামের অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে এই কূচক্র মহলটি সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে যাচ্ছে। যাহা আদৌ সত্য নয়। প্রকৃত সত্য হলো, যথারীতি সরকারি বিধি মোতাবেক নিয়োগ কার্যক্রম হয়েছে।পুকুরের লিজের টাকা নিয়ম অনুযায়ী ব্যাংক একাউন্টে জমা হয়েছে যার রেজুলেশন ও উপযুক্ত প্রমাণ আছে। কারো বাড়িতে প্রতিষ্ঠানের কোন মালামাল বা আসবাবপত্র নেই। এটা সম্পূর্ণ কাকতালীয় মিথ্যা বানোয়াট কাহিনী। সরকারি প্রকল্পের বরাদ্দকৃত টাকা সংশ্লিষ্ট কমিটিকে নিয়ে নিয়ম অনুযায়ী রেজুলেশন করে ব্যয় করা হয়। প্রকাশিত সংবাদের অভিযোগে বলা হয়েছে যে  টিউশন ফি টাকা জমা দেওয়া হয়নি। আসল ঘটনা হলো, প্রথম দাপে ৩ লক্ষ ৭ হাজার টাকা, দ্বিতীয় ধাপে ৬৭ হাজার টাকা, তৃতীয় ধাপে ৩৩ হাজার টাকা, সর্বমোট ৪ লক্ষ ৭ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে,যার উপযুক্ত  প্রমাণ আছে। অধ্যক্ষ নুর ইসলাম, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দিন সুমন ও বশির আহমেদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন যা শাক দিয়ে মাছ ঢাকার মত। বর্তমানে অপপ্রচারের মিথ্যা বানোয়াট ঘটনাটি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।প্রতিবাদকারী অধ্যক্ষ নুরুল ইসলাম মুড়াকড়ি হাই স্কুল এন্ড কলেজ লাখাই হবিগঞ্জ।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com