1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক; মধ্যরাতে দেয়াল ছিদ্র করে স্বর্ণের দোকানে লুট হরিপুর উপজেলা নির্বাচন: রাজনীতির সমীকরণ ও আবু তাহেরের ওপর তৃণমূলের আস্থা—একটি নির্মোহ বিশ্লেষণ বগুড়ায় নবযোগদানকৃত সরকারি চিকিৎসকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতি শাকিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, ফিরলেন স্বপদে ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারের চাপা বরগুনা-১ আসনের এমপি অলিউল্লাহর তালতলীতে শুভ আগমন আজ ২৪ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের এমপি মিজানুর রহমানের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ডোমারে নারী উদ্যোক্তার দায়িত্বে পালন করতেছে স্বামী, বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদে অনিয়মের অভিযোগ গভীর পুকুরের গ্রাসে কবরস্থান—নীরব প্রশাসন, ক্ষুব্ধ স্থানীয়রা ঝিনাইদহ ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর হরিনাকুন্ডু পরিদর্শন করলেন

আপনাদের জন্য কিছু করতে এসেছি-স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ

আল আমিন সরকার
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ বলেছেন, আমার নির্বাচনী এলাকায় বিগত ১২ বছরে নিজের থেকে ৫৭ কোটি টাকা ব্যায় করেছি। এখানে আপনাদের জন্য কিছু করতে এসেছি। আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আর কিছুই প্রত্যাশা করিনা।
মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরের পশু হাসপাতাল মোরে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে (আনোয়ারুল হকের বাড়ি) এক নির্বাচনী কর্মী সভায় এসব কথা বলেন সালাউদ্দিন মাহমুদ।
এসময় তিনি বলেন, নির্বাচনকে সফল করতে হবে। ব্যক্তি স্বার্থ কি বা আমার স্বার্থ কি সেটা বড় কথা না। বড় কথা হলো নির্বাচনকে অর্থবহ করে বিশ্বের দরবারে দেখাইতে হবে। বাংলাদেশে আওয়ামীলীগের নেতৃত্বে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সালাউদ্দিন মাহমুদ বলেন, মানুষকে অযাথাই যেন দুর্ভোগে না ফেলা হয়। মোটরসাইকেল মহড়াসহ যে কোন জনদুর্ভোগ এড়িয়ে চলতে আহ্বান জানান তিনি।
ঘিওর, দৌলতপুর, শিবালয়ে ঈগল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এ প্রার্থী আরও বলেন, দুই লক্ষ্য ৫০ হাজার ভোট যদি আপনারা আমাকে দিতে পারেন তাহলে আপনাদের জন্য সুখবর আছে। চার লক্ষ ছত্রিশ হাজার ভোটের মধ্যে আমাকে দুই লক্ষ ৫০ হাজারের উপরে ভোট কালেক্ট করতে হবে। তাহলে ভালো একটা সম্ভবনা আছে। কোন মন্ত্রীর টেবিলে গিয়ে বলতে হবেনা যে আমার এলাকার ফাইলটা সই করে দেন। তখন আমি সেটা নিজেই করতে পারবো। এজন্য আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, বন্ধু-বান্ধব আত্মীয় পরিজনদের ভোট দিতে উৎসাহিত করবেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীগের উপদেষ্টা সদস্য আতাউর রহমান জানু দর্জি, ঘিওর উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, চকমিরপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ভিপি ফরহাদ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com