1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

উলিপুরের কাঁচারী পুকুরপার্ক, ছিনতাইয়ের আস্তানা

মো: আবু সাঈদ
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় একটি ঐতিহ্যবাহী পুকুর, কেন্দ্রীয় শহীদ মিনার এর পাশের কাঁচারী পুকুর। এই পুকুরের পাশে সন্ধ্যার পর হরহামেশাই ঘটে চলেছে ছিনতাইয়ের মত ঘটনা।

এলাকার স্থানীয় কিছু বখাটে এবং মাদকসেবী এই ছিনতাইয়ের সাথে জড়িত। প্রতিদিন সকাল, বিকেল ও  সন্ধ্যায় এই পুকুর পাড়ে অগণিত প্রকৃতিপ্রেমী মানুষের সমাগম ঘটে। বিকেলে হাঁটার জন্য পুকুরের চারপাশে বেষ্টনী রয়েছে। কিন্তু সন্ধ্যে হলেই যেন এই পুকুর পাড়ে মাদকসেবীরা তৎপর হয়ে ওঠে। অচেনা কাউকে দেখলেই ছিনতাই এর নেশায় মরিয়া হয়ে ওঠে। গত কয়েকমাস ধরে এই জায়গায় বেশ কিছু ছিনতাই এর ঘটনা ঘটেছে।

এছাড়াও সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এই স্থানে অন্ধকারচ্ছন্ন জায়গায় মাদকসেবীরা নিয়মিত আড্ডা জমায়। এতে করে সাধারণ মানুষের মধ্যে আতংক তৈরি হয়েছে। উলিপুর থানার বিশেষ অভিযানে যদিও মাদকসেবীরা অনেকাংশেই অন্যত্র অবস্থান নিয়েছে। কিন্তু ছিনতাই যেন বেড়েই চলেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com