1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

দীঘিনালায় শুটকি তৈরি করছে তরুন উদ্যোক্তা সজিব চাকমা

বিমল পাল
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি দীঘিনালায় তরুন উদ্যেক্তা সজিব চাকমা কাঁচা মাছ থেকে শুটকি তৈরি করে মাসে আয় করছে  ৮০ হাজার টাকা।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বাবুছড়া ইউনিয়নে সজিব চাকমা গড়ে তুলেছে শুটকি তৈরির কারখানা। প্রায় এক একর জমি লিজ নিয়ে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে কাঁচা মাছ নিয়ে এসে  সম্পূর্ন প্রাকৃতিক ভাবে রোদে শুকিয়ে শুটকি তৈরি করছে । স্থানীয় ভাবে ও অনলাইনে বিক্রি করছে এসব শুটকি। প্রতিদিন স্থানীয় লোকজন সজিবে শুটকি তৈরি করা প্রক্রিয়া দেখতে আসে এবং শুটকি কিনে নিয়ে যায়। শুটকির মধ্যে বেশ জনপ্রিয় ছুরি মাছ, শাপলা পাতা মাছ ও  হাঙ্গর মাছ এছাড়াও আরো না ধরনে মাছের শুকটি রয়েছে।
ছুরি মাছের শুটকি  ৬শত-১৪শত টাকা কেজি, শাপলা পাতা মাছের শুটকি কেজি ৮শত-১৪শত টাকা ও হাঙ্গার মাছের শুটকি কেজি ৪শত-১৮শত টাকা বিক্রিয় করা হচ্ছে। এছাড়ও আরো বিভিন্ন প্রজাতির মাছের শুটকি বিভিন্ন দামে বিক্রয় করা হচ্ছে।  দৈনিক আমার সংবাদের সাংবাদিক মো: সোহেল রানাকে সবিজ চাকমা বলেন, আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পর টাকা পয়সার সমস্যার কারনে পড়ালেখা করতে পারি নাই। ভাড়ায় মোটরসাইকলে চালাতাম। আমি প্রথমে স্থানীয় ভাবে বিষ ও কেমিক্যাল মুক্ত সিদল(নাপ্পি) তৈরি  করে বিক্রি করি এতে অনেক সাড়া পেয়েছি। সিদল(নাপ্পি) শুধু স্থানীয় সম্প্রদায়ে লোকজন খায়। পাড়াহি ও বাঙ্গালিদের মাঝে শুটককি একটি জনপ্রিয় খাবার তাই আমি  কক্সবাজার ও চট্টগ্রাম থেকে সামুদ্রিক কাঁচা মাছ কিনে এনে ভালো ভাবে পরিষ্কার করে প্রাকৃতিক ভাবে রৌদে শুকিয়ে শুটকি তৈরি করে বিক্রি করছি। স্থানীয় লোকজন এসে কিনে নিয়ে যায় এবং অনলাইনেও অর্ডার আসে এবং আমার মোবাইলেও ফোনে শুটককি জন্য কল দেয়। এখন পাইকারি ভাবে শুটককি বিক্রি করি নাই। গত মাসে প্রথম বারে বিক্রি করে প্রায় ৭০/৮০হাজার টাকা লাভ হয়েছে। সরকারি ভাবে সহযোগীতা পেলে আরো ভাল কিছু করতে পারব।
বাবুছড়া ইউনিয়ন চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, আমার ইউনিয়নে প্রত্যন্ত এলাকায় সজিব চাকমা মত উদ্যোক্তা নিজের প্রচেষ্ঠায় সিদল(নাপ্পি) ও বিভিন্ন প্রজাতির মাছের অর্গানিক ভবে শুটকটি তৈরি করছে। সবিজ চাকমা শুটকি তৈরিতে এলাকার বেকার ৮/১০জন বেকার‘র কর্মসংস্থান হয়েছে। স্থানীয় ভাবে সজিব চাকমা শুটকটির চাহিদা বেশি থাকায় তার বাড়ি থেকে অনেকে এসে শুটকি নিয়ে যায়। আমি আশা করি তাকে দেখে এলাকার শিক্ষিত বেকার ছেলেরা নতুন নতুন কিছু নিয়ে উদ্যোক্তা সৃষ্টি হবে।
দীঘিনালা স্যানিটারি ইন্সপেক্টর(নিরাপদ খাদ্য) তুজিম চাকমা বলেন সজিব চাকমা সম্পর্ন অর্গানিক ভাবে শুটকি তৈরি করছে। স্বাস্থ্য সম্মত কোন ধরনে কেমিক্যাল ব্যবহার করছে না। তারপরও নিবিড় পর্যবেক্ষন এর জন্য তিন ধরনে নমুনা সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে। কারন সজিব চাকমা কাঁচা মাছগুলো কক্সবাজার ও চট্টগ্রাম থেকে নিয়ে আসে সেখানে কোন ধরনে কেমিক্যাল মিশানো হয় কিনা পরীক্ষা করার জন্য।
দীঘিনালা উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সম্প্রদায়ের মাঝে সামুদ্রিক মাছের শুটকি খুব জনপ্রিয় খাবার। সজিব চাকমা সামুদ্রিক বিভিন্ন প্রকার কাচাঁ মাছ এনে প্রকৃতিক ভাবে রৌদে শুকিয়ে শুটকি তৈরি করছে। সকল ধরনে পুষ্টির গুনগতমান বজায় রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাতকরনে অনুরোধ করা হয়েছে। তবে কোন মাধ্যম ছাড়া সরাসরি আড়তদার অথবা জেলেদের কাছে থেকে মাছ আনতে পারত তবে শুটকির স্বাদ গুন অনেক বৃদ্ধি পেত।
এ বিভাগের আরো সংবাদ

ঝিনাইদহে পানির দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ঋণের দায়ে ঘরছাড়া হওয়ার আতঙ্কে কৃষকমাকসুদুল হক, ঝিনাইদহ- ১১ মার্চ, মঙ্গলবার ঝিনাইদহের বেশিরভাগ কৃষক এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেছেন। এখন সেই ঋণের কিস্তি শোধ করার চাপে তারা অনেকটা বাধ্য হয়েই লোকসানে ফসল বিক্রি করছেন। পবিত্র রমজান ও সামনে ঈদ। পরিবারের নতুন পোশাক কেনা তো দূরের কথা, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন তারা। ঝিনাইদহের মাঠজুড়ে এখন পেঁয়াজ তোলার কর্মযজ্ঞ। জেলার শৈলকূপা ও হরিণাকুণ্ডু উপজেলার বিস্তীর্ণ মাঠে মাঠে আগাম জাতের পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় উৎপাদন খরচ এর অর্ধেক ঘরে আসছে। কৃষি বিভাগের তথ্যমতে, ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এ বছর রেকর্ড প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, যা থেকে প্রায় দেড় লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে হরিণাকুণ্ডু উপজেলাতে ২৫০০ হেক্টর জমিতে এবার পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে। কিন্তু পেঁয়াজের বর্তমান দামে চাষীর কপালে চিন্তার ভাঁজ। প্রতি মণে উৎপাদন খরচ ১৫০০ টাকার বেশি হলেও বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে। সরেজমিনে বিভিন্ন মাঠ ও হাট ঘুরে দেখা যায়, চাষিরা দল বেঁধে জমি থেকে পেঁয়াজ তুলছেন। কেউ পরিষ্কার করছেন, কেউ বা বস্তাবন্দি করে হাটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে কৃষকদের সাথে কথা বলে জানা যায় এক চরম সত্য—পেঁয়াজ চাষে যে পরিমাণ হাড়ভাঙা খাটুনি আর অর্থ ব্যয় হয়েছে, বর্তমান বাজার দরে তার অর্ধেকও উঠে আসছে না। সার, বীজ, সেচ আর শ্রমিকের মজুরি মিলিয়ে উৎপাদন খরচ আকাশচুম্বী হলেও হাটে গিয়ে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে পানির দরে। চাষিদের অভিযোগ। বর্তমানে পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুম হওয়ায় সব কৃষক একসাথে পেঁয়াজ বাজারে নিয়ে আসছেন। হাটে চাহিদার তুলনায় সরবরাহ কয়েকগুণ বেশি হওয়ায় দাম কমে গেছে । ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির ফলে স্থানীয় বাজারের দেশি পেঁয়াজের কদর কমছে। পাইকাররা আমদানিকৃত পেঁয়াজের দোহাই দিয়ে দেশি পেঁয়াজের দাম কমিয়ে রাখছেন । স্থানীয় পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নেই। ফলে পচে যাওয়ার ভয়ে এবং ঋণের কিস্তি শোধের চাপে কৃষকরা পানির দরেই পেঁয়াজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন । প্রান্তিক চাষি ও পাইকারি বাজারের মাঝখানে থাকা আড়তদার ও মধ্যস্বত্বভোগীদের একটি বড় অংশ বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে। হরিণাকুণ্ডুর কৃষকরা বলছেন, বীজ, সার ও শ্রমিকের যে আকাশচুম্বী দাম, সেই তুলনায় বাজারের এই দর তাদের পথে বসিয়ে দেবে। বিশেষ করে সামনে রমজান ও ঈদ থাকায় পরিবারের বাড়তি খরচ মেটাতে তারা চরম সংকটে পড়েছেন। কৃষকদের দাবি, পেঁয়াজ আমদানি সাময়িকভাবে স্থগিত রেখে এবং সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে পেঁয়াজ সংগ্রহের ব্যবস্থা করলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। অন্যথায় লোকসানের ভারে ধসে পড়বে এই অঞ্চলের কৃষি অর্থনীতি।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com