1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Контроль якості для змістовної статті — 029 Контроль якості для змістовної статті — 029 ময়মনসিংহ সদরে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়ানো ও দালাল দমনের নির্দেশ মেলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, চেক-স্ট্যাম্প দেখিয়ে ‘প্রকৃত ঘটনা’ প্রকাশের দাবি কৃষক দল নেতার আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে খাল পরিস্কার: জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে গৌরনদী পৌরশহরের দুই সহস্রাধিক পরিবার ফরিদপুরের বোয়ালমারীতে সেচপাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ বাতিল করে নতুন নির্বাচনের দাবি বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদন

কেন্দুয়ায় ইফফাত জারিন ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন ও শিক্ষাবৃত্তি প্রধান

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৩ বার পড়া হয়েছে
নেত্রকোনা কেন্দুয়ায় চিতোলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  ইফফাত জারিন ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ইফফাত জারিন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন ও বক্তব্য রাখেন টেলিরেড বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া, মূখ আলোচক ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমদাদুল হক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল কবীর খান, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম বাবুল, কান্ট্রি ডিরেক্টর সিএম জড   সারোয়ার জাহান  চৌধুরী, সিনিয়র ম্যানেজ্জার টেকনোলজি ব্রাক ইন্টার ন্যাশনাল মোহাম্মদ কামরুজ্জামান, ব্যবস্হাপনা পরিচালক টেকনোসেল সলিউশন আশরাফ আলী।
এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা মানবাধিকার কর্মী মামুনল হক কবির খান হলি , এডভোকেট সোহেল আমীন, শিক্ষক মুখলেছুর রহমান প্রমূখ।
মূখ্য আলোচক ইন্জিয়ার মোহাম্মদ এমদাদুল হক বলেন, উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ইস্কুল, কলেজ, মাদ্রাসা থেকে অতি দরিদ্র ও মেধাবী ২০ জন ছাত্র ছাত্রীদের মাঝে নগদ ৫ হাজার টাকা ও সনদ পত্র দেওয়া হয়েছে।
বলাইশিমূল ইউনিয়নের ছাত্র অভিভাবক শাহীনের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি গরীব মানুষ আমার ছেলে ইয়াসিনের  পড়া শুনার জন্য শিক্ষাবৃত্তি হিসাবে ৫ হাজার টাকা ও সনদ পত্র পেয়ে খুব খুশি হয়েছি।
কেন্দুয়া ডিগ্রি কলেজের ছাত্রী হিমা আক্তারের সাথে কথা হলে  বলে আমি গরীবের সন্তান আমার পড়া শুনার জন্য ইফফাত জারিন ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি আমাকে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ও সকলের জন্য দোয়া ও মঙ্গল কামনা করি।
শেষে দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউণ্ডেশন শিক্ষক ও  ইমাম হাফেজ মাওঃ আকরাম হোসেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com