1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা গোপালগঞ্জে কাশিয়ানীতে স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা রংপুরের উন্নয়নে সকলের সহযোগিতা চাইলেন নবনিযুক্ত সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন কক্সবাজার আইন কলেজে ইফতার মাহফিল সম্পন্ন বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত ভোক্তা অধিকার দিবস আজ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ‎খতিব ও মুয়াজ্জিনদের সম্মানে কুমারখালীতে বিশেষ ঈদ উপহার বিতরণ পিরোজপুরে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং

গাজীপুরের কালীগঞ্জে নেহাল (৩০), মো. নাজমুল হোসেন প্রকাশ ওরফে নাহিদ (২৯) ও মো. সোহেল রানা (৩৩) নামের ৩ জন ছিনতাইকারীকে নগদ টাকা ও লুন্ঠিত মালামালসহ আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ

আনন্দ রায়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে নেহাল (৩০), মো. নাজমুল হোসেন প্রকাশ ওরফে নাহিদ (২৯) ও মো. সোহেল রানা (৩৩) নামের ৩ জন ছিনতাইকারীকে নগদ টাকা ও লুন্ঠিত মালামালসহ আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন। এর আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় ছিনতাইয়ের ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় একইস্থান থেকে ছিনতাইকারীদের আটক করা হয়।
আটককৃত নেহাল টাঙ্গাইলের মির্জাপুর থানার স্বপ্ন মহেরা গ্রামের কামরুজ্জামানের ছেলে, নাহিদ ঢাকার তুরাগ থানার ভাটুলিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে, সোহেল কিশোরগঞ্জের কটিয়াদি থানার গছিয়হাটা গ্রামের আ. আওয়ালের ছেলে।
ওসি মাহাতাব উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় পাকা রাস্তায় নগদ টাকা ও মালামাল ছিনতাই হয়। পরে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রাজীব হোসেন, এস আই মোশারফ হোসেন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। একটি মামলা দায়েরের পর আটককৃতদের দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com