1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

শরণখোলায় সড়ক দুর্ঘটনায় নিহত -১

আলিম মুক্তি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে
বাগেরহাটের শরণখোলায় সড়ক দুর্ঘটনায় মাতৃভাষা ডিগ্রী কলেজের অফিস সহকারী রেজাউল ইসলাম (৫৯) নিহত হয়েছেন। ২ জানুয়ারি সকালে কলেজ থেকে ২’শ গজ দূরে ধানসাগর ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানায়, উপজেলার ধানসাগর ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকার মাতৃভাষা ডিগ্রী কলেজের অফিস সহকারী ও পার্শ্ববর্তী উপজেলা মোড়লগঞ্জের বড় বাড়ি এলাকার বাসিন্দা মোঃ নুরুদ্দিন ফরাজির পুত্র মোঃ রেজাউল ইসলাম প্রতিদিনের ন্যায় অফিসে আসেন। পরে চা খাওয়ার জন্য কলেজ থেকে ২শ গজ দূরে পল্লীমঙ্গল বাজারে যায়। সেখানে চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। এ সময় শরণখোলা থেকে মোড়েলগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে  যাওয়া  দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে গাড়ির চাকার সাথে জড়িয়ে ১শ গজ দূরে টেনে হিঁচড়ে নিয়ে যায়। পরে লোকজন চিৎকার করে তাড়া দিলে ড্রাইভার গাড়ি থামিয়ে পালিয়ে যায়। চাকা থেকে টেনে বের করলে সেখানেই নান্নুর মৃত্যু ঘটে।
মাতৃভাষা কলেজের সহকারি অধ্যাপক অলিউর রহমান জানায়, রেজাউল ইসলাম নান্নুর চাকরি মাত্র এক বছর বাকি আছে। তার মৃত্যুতে কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ ও সহকর্মীরা শোক জানিয়েছেন। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় একটি অপমূর্ত মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশ না করা শর্তে একাধিক ব্যক্তি জানায় আঞ্চলিক মহাসড়কে লোকাল পরিবহনের গাড়ির মূল ড্রাইভাররা তাদের হেলপার দিয়ে গাড়ি চালায় এবং অনেক ফিটনেস বিহিন গাড়ি থাকার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে তারা মনে করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com