বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান

স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান জানিয়েছেন, বাংলাদেশ-জাপানের ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে সরকার কাজ করছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা দিয়েছে জাপান।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউটে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) জাপানে দক্ষ শ্রমিক প্রেরণ বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন ।

ড. আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশে নবীনদের সংখ্যা বেশি। আর জাপানে প্রবীণদের আধিক্য রয়েছে। ফলে দেশটিতে আমাদের শ্রমিকদের কর্মসংস্থান হলে দুই দেশই অর্থনীতি ও সামাজিকভাবে উপকৃত হবে।

এ সময় প্রয়োজনে দেশে জাপানিজ ভাষা শিক্ষার বিশেষ প্রতিষ্ঠান খোলা হবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে সালমান মুক্তাদির বললেন, ‘আপনি পুরোপুরি ডিটাচড’

স্টুডিও ভাঙচুরের জেরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয়

Scroll to Top