বাগেরহাটের মোংলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে মোংলা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার সুমি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—
হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, অধ্যক্ষ, চালনা বন্দর ফাজিল মাদরাসা,
ডক্টর অসিত কুমার সাহা, শিক্ষক, মোংলা সরকারি কলেজ, শেখ রোকন উদ্দিন, প্রধান শিক্ষক, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়,
তালুকদার মো: জিহাদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আপন বিশ্বাস এবং সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শেফা।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের সার্বিক অধিকার সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



