1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

দুমকিতে লাঙ্গল ও ডাব মার্কা সমর্থকদের সংঘর্ষে আহত ১০

রাব্বিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

দুমকিতে লাঙ্গল ও ডাব মার্কার সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের লাঙ্গল প্রতীকের মিছিল ও বালুর মাঠে সভা শেষে রাত ৮ টায়  উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুনের নেতৃত্বে দুমকি পীরতলা বাজারে লিফলেট বিতরন করার সময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম মৃধ্যা ও যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু শৈলেন চন্দ্রের নেতৃত্বে ডাব প্রতীকের সমর্থনে গনসংযোগ করার সময় উভয় পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন লাঙ্গল প্রতীকের রিপন হাওলাদার (৪০) মানসুর আলম (৩৩) শাহিন গাজী (৩১) ডাব প্রতীকের মো: বেল্লাল (৩৫)শহিদুল ইসলাম(২৪)। গুরুতর আহত রিপন হালদারকে  বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবুর শৈলেনচন্দ্রের সাথে থাকা আওয়ামীলীগ নেতা ইউনুস আলী মৃধ্যা ও মোঃ শহিদুল ইসলাম বলেন, আমরা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে দুমকির পিরতলা বাজারে ভোটারদেরকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছিলাম এমন সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুনের নেতৃত্বে উশৃংখল একদল কর্মী আমাদের ছাত্রলীগ কর্মীদের উপরে হামলা চালায় এতে ছাত্রলীগের ৫জন নেতা কর্মী আহত হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি  মাসুদ আল মামুন বলেন, আমরা বালুর মাঠে জনসভা শেষে দুমকির পীরতলা বাজারে লিফলেট বিতরণ করতে গেলে আমাদের উপর ডাব মার্কার সমর্থকরা আতর্কিত হামলা চালায় এতে আমাদের ৫ জন নেতা কর্মী আহত হয়। গুরুতর আহত ৩জনকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি)তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com