আশুলিয়ায় ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো: আসিফ ইসলাম ওরফে ইছা (২৫) ও মো: ফারহান শেখ (২১)। তাঁদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. আবদুল মুত্তালিবসহ পুলিশের একটি দল নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ৪০ গ্রাম।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের মধ্যে আসিফ ইসলামের বিরুদ্ধে আগে আরও একটি মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top