নিষিদ্ধ আ’লীগের বিষয়ে জামায়াতের নীরবতা ষড়যন্ত্রের আভাস: আবু হানিফ

নিষিদ্ধ আ’লীগের বিষয়ে জামায়াতের নীরবতা ষড়যন্ত্রের আভাস বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ এর মুখপাত্র আবু হানিফ। বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, “নিষিদ্ধ আওয়ামিলীগের পলাতক নেতারা বিভিন্ন দেশ থেকে উসকানি দিচ্ছে। আর সেই উসকানিতে পা দিচ্ছে দেশে থাকা নিরীহ নেতাকর্মীরা। কোথাও কোথাও ভাড়া করা লোক দিয়ে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও মিছিল করাচ্ছে নিষিদ্ধ আওয়ামিলীগ। এসব নৈরাজ্যের বিষয়ে বিরোধী দল জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। নিষিদ্ধ আওয়ামিলীগের এই নৈরাজ্যের বিরুদ্ধে জামায়াত শিবিরকে কোথাও প্রতিবাদ দেখা যাচ্ছে না।

তিনি আরও লিখেন, নিষিদ্ধ আওয়ামিলীগের বিষয়ে জামায়াতের এই নীরবতার দুইটা কারণ।

এক. সামনে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামিলীগের ভোট যেন জামায়াতের প্রার্থীরা পায়। দুই. অদূর ভবিষ্যতে যদি নিষিদ্ধ আওয়ামিলীগ ফিরে আসে তাহলে জামায়াত যেন নিরাপদে থাকতে পারে। জামায়াতের নীরবতা ষড়যন্ত্রের আভাস উল্লেখ্য করে তিনি লিখেন, আওয়ামিলীগের বিষয়ে জামায়াতের নীরবতা ষড়যন্ত্রের আভাস। সুতরাং দেশের মানুষকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top