1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

জায়গা দখল নিয়ে মিথ্যা তথ্য দিয়ে যুবদল নেতা ইউনুস মাঝিকে হেনস্ত করার চেষ্টা।

Mamun Rafi
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জায়গা দখল নিয়ে মিথ্যা তথ্য দিয়ে যুবদল নেতা ইউনুস মাঝিকে হেনেস্তা করার মাধ্যমে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে কুচক্রী মহল।এমন ঘটনা ঘটেছে উপজেলার টানবাজার লালচর ৬নং ওয়ার্ডের ৯নং বুড়িশ্চর ইউনিয়নে। আওয়ামী সরকারের পতন হওয়ার পর ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি ইউনুস মাঝি সরকারি জায়গা দখল করে বিক্রি করা ও মাছ ধরার হার বিক্রি করার মাধ্যমে  টাকা হাতিয়ে নিচ্ছে এমন তথ্য এলাকায় চটকদার বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে। এবিষয়ে ইউনুস মাঝির সাথে কথা বললে তিনি বলেন,এমন তথ্য সম্পূর্ণ ভুল।স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পূর্বেও এখানে দোকান ছিলো। সমসাময়িক কিছু অস্থায়ী দোকান প্রতিস্থাপন হলে তা আমি প্রতিহত করি ও বিট অফিসার সামাদকে ২ ফেব্রুয়ারী আনুমানিক রাত ১১টায় কারা স্থাপনা করে বিষয়টি জানাতে মুঠোফোনে বিষয়টি অবগত করি। তিনি আরো বলেন,আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য আওয়ামীলীগের কিছু কুচক্রী মহল আড়ালে এমন হট্রগোল তৈরি করেছে। মাছের হারের বিষয়ে জেলেদের সাথে আলাপ করলে,তারা বলে এ বিষয়ের সাথে ইউনুস মাঝির কোন সম্পৃক্ততা নেই। অবৈধ জায়গা দখলের বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা যায়,ইউনুস মাঝির দেওয়া তথ্যের সত্যতা আছে।সেখানকার কয়েক দোকানদার এর সাথে মুঠোফোন আলাপ করে জানা যায়,প্রায় ২০১৬ সাল থেকে দোকান করে যাচ্ছে আশ্রাফ,সাহাব উদ্দিন প্রায় ৩ বছর পূর্ব থেকে এখানে দোকান করে যাচ্ছে। এবিষয়ে রেঞ্জ অফিসার প্রণব কুমার জানায়,উনি কর্মস্থলে আনুমানিক ২০২৩ জুন থেকে এই পর্যন্ত ঐ দোকান সমূহ দেখে আসছেন।তখন উচ্ছেদ করার পরিকল্পনা করলেও আওয়ামী নেতাদের তদবিরে তা করতে পারিনি। এখন উচ্ছেদের বিষয়ে অভিযান কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমাদের জনবল এ বিষয়ে মাঠে কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com