1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

ঘোড়া জবাই করে মাংস নিয়ে গেল কে বা কারা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি।

সৌভিক পোদ্দার
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে
ঝিনাইদহ হাটগোপালপুরে রাতের আধারে ঘোড়া জবাই করে চামড়া ফেলে রেখে মাংস নিয়ে গেছে কে বা কাহারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে স্থানীয়দের নজরে আসে বিষয়টি। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা শহর থেকে ১৪ কিলোমিটার দুরে হাট গোপালপুর বাজার। বাজারে ৫/৬ মাস ধরে ঘুরে বেড়ায় একটি কানা ঘোড়া। বেশিরভাগ সময় হাট গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘুরে বেড়াতে দেখা যায় ঘোড়া টিকে। কোনমতে স্কুল মাঠে জন্মানো ঘাস খেয়ে জীবন কাটতো ঘোড়াটির। এর মধ্যে ঘটেছে এক আশ্চর্যজনক ঘটনা।  শনিবার রাতের যেকোনো সময় ওই ঘোড়াটিকে জবাই করে মাংস নিয়ে গেছে কে বা কাহারা। আর চামড়া ঘোরার মাথা ও ভুড়ি স্কুল মাঠে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়। অনেকে ধারণা করছেন ঘোড়াটি জবাই করে মাংস নিয়ে বিক্রির উদ্দেশ্যে কেউ নিয়ে যেতে পারে। হাট গোপালপুর বাজারের এক ব্যবসায়ী রইচ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে স্কুলের আশেপাশে  অন্ধ ঘোড়াটি ঘোরাঘুরি করত। ঘোড়াটি কার আমরা কেউ জানি না। ঘোড়াটি অন্ধ হওয়ায় আমরা স্থানীয় ব্যবসায়ীরাও মাঝেমধ্যে তাকে খাবার খেতে দিলাম। আজ রবিবার সকালে বাজারে এসে ঘোড়াটি কোথাও দেখতে পায় না। পরবর্তীতে স্কুল মাঠে একটি ঘোড়ার মাথা ঘোরার চামড়া ও ভুড়ি পড়ে থাকতে দেখি। ধারণা করছি রাতের অন্ধকারে ঘোড়াটি কেউ জবাই করে মাংস নিয়ে গেছে। তিনি আরো বলেন আমাদের হাটে  সেই মাংস অন্যান্য মাংসের সাথে মিশিয়ে বিক্রি করা হবে না এর কোন নিশ্চয়তাও দেখছি না। ঐ এলাকার স্থানীয় বাসিন্দা মো. রিফাত বলেন, ঘোড়াটি অন্ধ হলেও আমাদের কাছে অনেক প্রিয় ছিল। ঘোড়াটি অন্ধ থাকায় বেশিরভাগ সময় স্কুল মাঠেই থাকতো। আমরা ঘোড়াটিকে প্রতিদিন খাবার খেতে দিতাম দেখাশোনা করতাম কিন্তু কে বা কাহারা তাকে জবাই করে মাংস নিয়ে গেছে। আর তার অবশিষ্ট অংশ মাঠে ফেলে রেখে গেছে এটা দেখে আমাদের খুব কষ্ট লাগছে। কিভাবে পারলো ঘোড়াটি জবাই করে এভাবে মাংস নিয়ে যেতে। ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম বলেন, এই ঘটনাটি আমার জানা নেই। ঘোড়ার মাংস মানুষের খাওয়ার উপযোগী না। তিনি বলেন ঘোড়ার মাংসের মাত্রা অতিরিক্ত এসিড থাকে  ফলে ঘোড়ার মাংস খেলে স্বাস্থ্যের মারাত্বক ক্ষতি হতে পারে। বাজারে এমন মাংস বিক্রির শঙ্কা তৈরি হলে আমরা প্রয়োজনে মাংস পরীক্ষা করতে পারি। স্থানীয় হাটগোপালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাত্তার বিষয়টি নিশ্চিৎ করে বলেন, কে বা কারা রাতের আধারে ঘোড়াটি জবাই করে মাংস নিয়ে গেছে। ফেলে রেখে গেছে কাটা মাথা ও চামড়া। অন্ধ ঘোড়াটির এই পরিণতি ও ঘোড়ার মাংস বিক্রির আশঙ্কায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com