1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সোনালী ব্যাংক পাবনা প্রধান শাখায় অভিনব কৌশলে ৩ লাখ টাকা চুরি সাংবাদিক সালিম সামাদ আর নেই: পার্বত্য চট্টগ্রামে জনগণের প্রিয় মানুষ বিনম্র শ্রদ্ধায় কয়রায় ‘অমর একুশে’ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত মাদারীপুর ০৩ আসনের সাংসদ, জনাব আনিসুর রহমান তালুকদার কে, শতবর্ষী বীরমোহন উচ্চ বিদ্যালয় কর্তৃক সংবর্ধনা প্রদান পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা যশোরে রহস্যজনক গোডাউন থেকে ৭৭ আমেরিকান মোটরসাইকেল উদ্ধার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতেই সুস্থ জাতি গঠন: পলাশবাড়ীতে এমপি নজরুল ইসলাম লেবুর পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ধামইরহাটে মডেল প্রেসক্লাবের কমিটি গঠন ‎গৌরনদী-আগৈলঝাড়ায় ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় চেড়াঘাটের রাস্তায় উন্নয়নের নামে লুটপাট

দুমকীতে ভাঙ্গনের ঝুঁকিতে রাস্তা, জিও ব্যাগ না ফেলার অভিযোগ

রাব্বিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকীতে পায়রা নদী সংলগ্ন লেবুখালীর ভাড়ানি খালের পূর্ব পাড়ে ভাঙন রক্ষা প্রকল্পে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিও ব্যাগের কাজ দীর্ঘদিন বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে ওই খাল পাড়ের এলজিআরডি’র প্রায় ২ কোটি টাকা প্রকল্পের আরসিসি ঢালাইয়ের রাস্তাটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

পাউবো সূত্রে জানা যায়, পায়রা নদীর ভাঙন থেকে দুমকী উপজেলার লেবুখালির ভাড়ানি খালের পূর্ব পাড় রক্ষায় প্রায় ৮ মাস আগে প্রকল্পটির অনুমোদন দেয় পাউবো। প্রকল্প ব্যয় ধরা হয় ১ কোটি ৯৯ লাখ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। তবে, এ পর্যন্ত প্রকল্পের মাত্র ৩৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে ঠিকাদার সূত্রে জানা গেছে।

বুধবার(১০ জানুয়ারি) বেলা ১২ টার দিকে সরেজমিনে প্রকল্প এলাকায় গেলে স্থানীয় বাসিন্দা আবুল সর্দারসহ অনেকেই বিষয়টিকে ভয়াবহ উল্লেখ করে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান কয়েকটি জিও ব্যাগ ফেলে চলে যায় দীর্ঘদিন ধরে আর কোন খোঁজ খবর নেই তাদের। এতে রাস্তাটি মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ফলে ¯’ানীয় বসত বাড়ি, ভূমি অফিস, লেবুখালি বাজারগামী, পথচারীসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে বলে জানান তারা। অভিযোগ করে লেবুখালি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন বলেন, ঠিকাদারের গাফেলতির কারণে কাজটি এখনও সমাপ্ত হয়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানা”িছ যাতে কাজটি দ্রুত সম্পন্ন হয়।জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস এন্ড ব্রাদার্স ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত¡াধিকারী মো: সিরাজুল ইসলাম ১৮ হাজার জিও ব্যাগ ফেলে কাজ বন্ধ রাখার কথা স্বীকার করে বলেন, বাকি ৩৪ হাজার বস্তা ব্যাগ ফেলার জন্য কর্তৃপক্ষ টাকা-পয়সা দেয় না, ঠিকমত তহবিল দিলে যথা সময়েই কাজটা শেষ হত। তবে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে কাজটি এ সপ্তাহে আবার ধরবো।এ দিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন বলেন, গত ৮ জানুয়ারি ঠিকাদারকে তহবিল দেয়া হয়েছে। আশাকরি সামনের সপ্তাহে কাজটি পুনরায় ধরা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com