1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

কালিয়াকৈরের রঘুনাথপুর বিটে বনের ক্ষতি করে দেদারসে মাটি বিক্রি।

Saiful Islam Shovo
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে সংরক্ষিত বনের ব্যাপক ক্ষতিসাধন করে দেদারসে মাটি ব্যবসা চলছে।
ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের রঘুনাথপুর বিটের কাঁথাচোরা এলাকায় প্রকাশ্যে এ ঘটনা চললেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সরেজমিনে জানা যায়, কাঁথাচোরা এলাকার বঙ্গবাজারের পশ্চিমে স্থানীয় মো. ছায়েদের কৃষি জমি। জমির উত্তর ও দক্ষিণ পাশ ঘেঁষে গজারি বন। ছায়েদ সেখানে মাছের খামার করার উদ্দেশে অন্তত তিন বিঘা জমির মাটি বিক্রি করেন। মাটি কিনেছেন যুবলীগ নেতা রুবেল। তার সঙ্গে সোহেল ও হাসানসহ কয়েকজন সহযোগী হিসেবে আছেন। গত এক সপ্তাহ ধরে ভেকু দিয়ে মাটি কাটার কাজ চলছে। ডাম্প ট্রাক দিয়ে মাটি পরিবহনের জন্য আকাশমনি বাগানের ভেতর দিয়ে তৈরি করা হয়েছে রাস্তা। রাত হলেই ১০-১২টি ট্রাকযোগে মাটি নিয়ে বিভিন্ন কোম্পানির নিচু জমি ভরাট করা হয়।ইতিমধ্যে বনের কিছু অংশসহ প্রায় এক বিঘা জমির মাটি কাটা হয়েছে। খননের গভীরতায় ঝুঁকিতে পড়ছে বন। বিশেষ করে আসন্ন বর্ষাকালে সংলগ্ন বনভূমি ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। অথচ আইন অনুযায়ী, সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে পুকুর বা খামার খননের কোন সুযোগ নেই। আর জমির শ্রেণি পরিবর্তন করলে প্রশাসনের অনুমতি নিতে হয়। ব্যক্তি মালিকানাধীন জমি সংলগ্ন সরকারি ভূমি থাকলে করতে হয় ডিমারকেশন। সংশ্লিষ্ট সূত্র জানায়, রঘুনাথপুর বিট কর্মকর্তা শাহ জালাল চট্টগ্রামে একটি প্রশিক্ষণে আছেন। তার অনুপস্থিতিতে বিটের দায়িত্বে রয়েছেন বনপ্রহরী রফিকুল ইসলাম। ওই মাটি ব্যবসায়ীরা রফিকুল ইসলামের মাধ্যমে বিট কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকায় ম্যানেজ করে এই ক্ষতিযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে বিট কর্মকর্তা শাহ জালালের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি প্রশিক্ষণে থাকার কথা বলে বিষয়টি এড়িয়ে যান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com