1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

শহীদ মিনারে দেওয়ার জন্য ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার এক শিশু শিক্ষার্থী।

Md Motahar Hossain
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

মহান একুশে ফেব্রুয়ারী উপলক্ষে  শহীদ মিনারে দেওয়ার জন্য ফুল আনতে গিয়ে  ধর্ষণের  শিকার হয়েছেন এক শিশু শিক্ষার্থী। ঘটনাটি মিঠাপুকুর উপজেলার ১৬নং মির্জাপুর ইউনিয়নের রতিয়া গ্রামে।

বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত রুহুল আমিন (৫৫) আত্মগোপন করে।  ঘটনাটি আপোষ করতে  স্থানীয় মাথা মোটারা উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার  ওই  শিশু শিক্ষার্থী বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে চিকিৎসাধীন।ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত রহুল আমিন ছাড়া তার পরিবারের সবাই ঢাকায় থাকেন। ঘটনার দিন ২১ ফেব্রুয়ারী সকাল বেলা মহান একুশে ফেব্রুয়ারী উপলক্ষে  শহীদ মিনারে দেওয়ার জন্য  ফুল তুলতে প্রতিবেশী রুহুল আমিনের বাড়ির বাগানে যায় চতুর্থ শ্রেনীর ওই  শিশু শিক্ষার্থী। এসময় বাড়ী ও বাগানের মালিক অভিযুক্ত রহুল আমিন ওই  শিশু শিক্ষার্থীকে ফুল ছেড়ার অপরাধে ধরে নিয়ে যান নিজ বাড়ীতে। এসময় বাড়ী ফাঁকা থাকার সুযোগে জোর পূর্বক ওই শিক্ষার্থীকে ঘরে ঢুকিয়ে ধর্ষণ করেন। এক পর্যায়ে শিশুটি অসুস্থ অবস্থায় নিজ বাড়ীতে ফিরে মা এবং দাদির কাছে সবকিছু খুলে বলে এবং ক্ষত স্থান দেখায়। শিশুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে পুলিশ  তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসার জন্য প্রেরন করে। বর্তমানে ভিকটিম সেখানে চিকিৎসাধীন। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com