1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন করা সম্ভব –মুন্সীগঞ্জে ইসি আনোয়ারুল ইসলাম।

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এ বছরের ডিসেম্বরকে সামনে রেখে আমরা নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছি। আমরা বিশ্বাস করি, ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব হবে।মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বর তার বক্তৃতায় বলেছেন, ডিসেম্বরে অথবা ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন হবে।ডিসেম্বরের মধ্যে যদি কিছু সংস্কার করা হয়, তবে জুনের মধ্যে বড় ধরনের সংস্কার করা যাবে। ডিসেম্বরকে সামনে রেখেই আমরা নির্বাচনের সমস্ত প্রস্তুতি গ্রহণ করছি এবং আমরা বিশ্বাস করি, ডিসেম্বরেই নির্বাচন করা সম্ভব হবে।জাতীয় ও স্থানীয় নির্বাচন- কোনটি আগে হবে সে প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, আপনারা খেয়াল করবেন স্থানীয় নির্বাচন বলতে সিটি করপোরেশন নির্বাচন, পৌর নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনকে বুঝি। এই সবগুলো নির্বাচন যদি আমরা শুরু করি, তাহলে প্রায় এক বছর সময় লাগবে।এরপর যদি আমরা ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে চাই, তবে সেই টাইম লাইনের মধ্যে থাকা সম্ভব হবে না।ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করেছি। এখন রেজিস্ট্রেশনের কাজ পুরোদমে চলছে। কোথাও কোথাও সারারাত কাজ চলছে।আমরা আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি।আইনশৃঙ্খলা বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, আগামী ২-৩ মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রশাসনিক কমান্ড অনেক উন্নতি হবে।মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনসহ মুন্সিগঞ্জের ছয়টি উপজেলার ইউএনও ও নির্বাচন কর্মকর্তারা।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com