1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

কলোনিতে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ।

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
বগুড়া শহরের কলোনির বাসিন্দা মোছাঃ জিন্নাত আরা গতকাল শনিবার বগুড়া প্রেশ ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বগুড়া জেলা যুবলীগের সহ-সভাপতি ফেরদৌস মাহমুদ সেলিম এবং জেলা যুবদল সাধারণ সম্পাদক আবু হাসানকে দায়ী করেন। এদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান সংবাদ সম্মেলনে করা অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ মিথ্যা।সংবাদ সম্মেলনে জিন্নাত আরা বলেন, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম মোহনের ব্যবসায়ীক পার্টনার বগুড়া জেলা যুবলীগের সহ-সভাপতিফেরদৌস মাহমুদ সেলিম তাকে অনেক নির্যাতন করেছেন। সেলিম-মোহনের ছত্রছায়ায় এবং বর্তমানে আবু হাসানকে সঙ্গে নিয়ে তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বিহারী সামসাদকে দিয়ে একটি টর্চার সেল বানায়। এই সেলিম তাদের দেবর মিনকোকে ক্রসফায়ার করায় বলে অভিযোগ করা হয়। তিনি বলেন, ৫ আগস্টের পর ফ্যাসিস্ট সরকারের পতনের পর সেলিম পালিয়ে গেলেও হাসান-সেলিমের নির্দেশে কলোনিতে সেলিমের ব্যবসা-বাণিজ্য, সেলিমের বাড়ি-ঘর দেখাশুনা করছেন। গত ২৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় সন্ত্রাসীরা তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেন। আগে সেলিম তাদের বসতভিটা দখল করতে না পেরে বর্তমানে হাসানের মাধ্যমে দখলের চেষ্টা করছেন। তিনি বলেন, হাসানের কলোনিতে একটি পাঁচতলা বাড়ি, ১০ তলা ফাউন্ডেশন দিয়ে আরও একটি বাড়ি নির্মাণাধীন এবং ৪৫ লাখ টাকা মূল্যের একটি গাড়িতে করে চলাফেরা করছেন। সংবাদ সম্মেলনে তিনি বাড়িটি রক্ষা, তার কেনা বাড়িটি উদ্ধার এবং পরিবারকে বাঁচানের আহবান জানান। এদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান জানান, তার নিজের গাড়িতো দূরের কথা তার মোটরসাইকেলও নেই। আওয়ামী লীগের কোন সদস্যদের সাথে তার কোন সম্পর্ক নেই। তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com