1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

ফরিদপুরে পৃথক অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই, নিহত ১।

v
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা বাজারে অগ্নিকাণ্ডে ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার(৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের নাম জানা সম্ভব হয়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে, উপজেলার বানা ইউনিয়নের বানা বাজারে মধ্য রাতে আকস্মিক আগুন লেগে সিরু মিয়ার ফার্মেসি এবং তার আশেপাশের মুদি দোকানসহ ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থল গিয়ে আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। এতে দশটি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা।
অপরদিকে ফরিদপুরের মধুখালীতে বসতঘরের আগুনে পুড়ে মোছাঃ জবেদা খাতুন(৮৬) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার(৪ মার্চ) দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জবেদা খাতুন ওই গ্রামের মৃত জলিল মোল্লার স্ত্রী।
স্থানীয় ও ফায়ারসার্ভিস সুত্রে জানাগেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে আগুনের সুত্রপাত ঘটে। এ সময় বসতঘরের মধ্যে থাকা বৃদ্ধা জবেদা খাতুন আগুনে পুড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ব্যাপারে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, আগুনে বসতঘরের মধ্যে আটকে পড়ে বৃদ্ধা জবেদা খাতুন পুড়ে নিহত হন বলে জানতে পেরেছি।
এর সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন-অফিসার মোঃ রাশেদুল আলম  বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ১ টি বসত ঘরের ৩ রুম ও ১ টি রান্না ঘর পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে আটকা পড়ে জবেদা খাতুন নামে এক বৃদ্ধার মারা যান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com