1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

বগুড়ায় আড়াই লক্ষ টাকার সমমূল্যের জাল নোট সহ ১ যুবক গ্রেফতার

AHSAN HABIB
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

গত শুক্রবার (৭ মার্চ) বগুড়ার দুপচাঁচিয়ায় ৫০০ টাকা মূল্যমানের প্রায় আড়াই লাখ জাল টাকার নোটসহ রাসেল মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার পশ্চিম আলোহালী পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায় রাসেল মণ্ডল দুপচাঁচিয়ার বনতেতুলিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৪ টি মামলা চলমান আছে বলে জানিয়েছে পুলিশ।এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।তিনি জানান, ডিবি পুলিশের বিশেষ অভিযানে রাসেল মণ্ডলকে আটক করা হয়। এ- সময় তার কাছে থেকে ৫০০ টাকা মূল্যমানের ৪৮৮ টি জাল নোট উদ্ধার করে পুলিশ। যার ২,৪৪,০০০ টাকার সমমান হয়।রাসেলের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা দিয়ে শনিবার আদালতে চালান করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com