1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

ধামরাইয়ে পুর্বশক্রতার জের ধরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার চেষ্টা

মোঃজাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে পুর্বশক্রতার জেরে ষাটোর্ধ বয়সের বৃদ্ধ পরবত আলীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছেন একই এলাকার মজর মোল্লা ও তার ছেলেরা। শনিবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে ফোর্ডনগর এলাকায় এমন ঘটনাটি ঘটে। আহত পরবত আলী কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার মৃত ফজর আলী ছেলে। অভিযুক্তরা হলেন, মৃত নওয়াব আলী মোল্লার ছেলে মজর মোল্লা, মজর আলীর ছেলে মামুন মোল্লা ও তার ভাই মনির হোসেন মোল্লা। পুলিশ ও অভিযোগ সুত্রে জানা যায়, পুর্ব শক্রতার জের ধরে আজ বেলা ১২ টায় ফোর্ডনগর এলাকার মো. শাজাহান এর বাড়ীর সামনে পরবত আলীকে একা পেয়ে হত্যার উদ্দেশ্য পিটিয়ে আহত করেন ফজর আলীও তার ছেলেরা। পরে পরবত আলীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন দৌড়িয়ে আসলে অভিযুক্তরা চলে যান। এরপর এলাকার লোকজন পরবত আলীকে উদ্ধার করে সাভার সরকারী হাসপাতালে ভর্তি করেন। এই বিষয়ে ভুক্তভোগী পরবত আলী বলেন, পুর্বশক্রতার জের ধরিয়া মজর মোল্লাও তার ছেলেরা আমাকে শাজাহানের বাড়ীর সামনে একা পেয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু আমার ডাকচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে আভিযুক্তরা আমাকে ছেড়ে চলে যান। পরে আশে পাশের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই বিষয়ে অভিযুক্ত মজর মোল্লার ছেলে মামুন মারধরের কথা স্বীকার করে বলেন, উনি আমাকে মারছে আমিও ওনাকে মারছি। এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হোসেন বলেন, ষাটোর্ধ বয়সের একটি বৃদ্ধকে পিটিয়ে আহতের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com