1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ইউপি চেয়ারম্যান নিহত

মোঃ মেছবাহুল আলম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিহত হয়েছেন। তিনি নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ছিলেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের দেওয়ানের খামার এলাকার আরডিআরএস অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, আব্দুর রাজ্জাক মোটরসাইকেলে করে ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-০৮৩৫) তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহামুদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com