1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম গ্রেফতার

আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নকে রংপুর থেকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম ডিবি পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক বজলার রহমান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়। পরে রাতেই তাকে কুড়িগ্রামে নিয়ে আসে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা সাদ্দাম কুড়িগ্রামের আশিক হত্যা মামলা, টেন্ডারবাজি সহ কুড়িগ্রাম সদর থানার মামলা নং ১৩, তাং ১০/১০/২০২৪, ধারা-১৪৩/১৪৭/১৪৮/ ৩০৭/৩২৩/৩২৪/ ৩২৫/৩২৬/৩০২/ ৩৭৯/৪৩৬/৪২৭/ ৫০৬/১১৪ পেনাল কোড সহ একাধিক মামলার এজাহার নামীয় পলাতক আসামী। পুলিশ আরও জানায়, সাদ্দাম নাজিরা গোডাউন পাড়ার মৃত আকবর আলীর ছেলে। পতিত সরকার ক্ষমতায় থাকার সময় সে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতো। তার সন্ত্রাসী গ্রুপ জেলা শহরে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। বর্তমানে সে গোপন ষড়যন্ত্রের সাথে লিপ্ত রয়েছে। তার গ্রেফতারকে পু্লিশ বড় সাফল্য হিসেবে দেখছে। এ বিষয়ে কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক বজলার রহমান বলেন, সাদ্দামকে রংপুর থেকে গ্রেফতার করে কুড়িগ্রামে আনা হয়েছে। তার বিরুদ্ধে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। সেইসঙ্গে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com