1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটো রিক্সা চালককে হত্যা

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

হাতুড়ি দিয়ে পিটিয়ে সাব্বির শিকদার (২৫) নামে এক অটো রিক্সা চালককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সাব্বির শিকদারের লাশ রক্তাক্ত অবস্থায় ওদনকাঠি গ্রামের নির্জন ইটের রাস্তার পাশ দিয়ে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। হাতুড়ির আঘাতে তার মাথা পুরোপুরি থেতলে গেছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২০মার্চ) গভীর রাতে সাব্বিরের বাড়ি থেকে প্রায় ০২কিলোমিটার দূরে নির্জন ইটের রাস্তার পাশে তার লাশটি পড়ে থাকতে দেখা যায়। নিহত সাব্বির শিকদার পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি গ্রামের হারুন শিকদারের ছেলে। সাব্বিরের ০৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২১ মার্চ) সকালে স্থানীয়রা নির্জন রাস্তার পাশে লাশটি পরে থাকতে দেখে সদর থানায় খবর দেয়। সদর থানা পুলিশ,পিবিআই ও সিআইডি পুলিশ টিম দুপুরে ঘটনা স্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করেন। নিহতের পিতা হারুন শিকদার জানান,বৃহস্পতিবার বিকেলে সাব্বির নিজের ব্যাটারি চালিত রিক্সা নিয়ে ঘর থেকে বের হয়। রাতে বাড়ি না ফিরলে,মোবাইলে বারবার চেষ্টা করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়। শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে সনাক্ত করা হয়,তবে ঘটনাস্থল থেকে তার অটো রিক্সাটি পাওয়া যায়নি। স্থানীয়রা জানান,সাব্বির মাদকাশক্ত ছিল,সে নিয়মিত নেশা করতো। কোন চোরাইচক্র তার অটো রিক্সা ছিনিয়ে নেয়ার জন্য মেরে ফেলতে পারে অথবা মাদক সংক্রান্ত বিষয়ের জেরে ও তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) মোঃ মুকিত হাসান খান জানান, সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠি গ্রামের একটি নির্জন ইটের রাস্তার পাশ থেকে সাব্বির শিকদার নামে এক অটো রিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন করা যায়নি,তবে প্রকৃত কারণ উদঘাটনে ও জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com