1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইক চালককে গলা কেটে হত্যা, সন্দেহভাজন আটক

মোঃরাকিব খান
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের সময় সন্দেহভাজন একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।রবিবার ভোররাতে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রেললাইনের পাশের সড়কে এই ঘটনা ঘটে। নিহত ইসহাক মিঝি (৪৫), চাঁদপুর জেলার মতলব থানার নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকতেন এবং শফিক নামের এক ব্যক্তির মালিকানাধীন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার পর স্থানীয়রা পটুয়াখালীর রাঙ্গাবালি থানার বাহেরচর গ্রামের মৃত আতাহার হাওলাদার এর ছেলে সোহরাব হাওলাদার (৪০) কে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার লালের বাড়িতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে এক নারীর চিৎকারে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন এবং ৩/৪ জন ব্যক্তি ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করছে। এর মধ্যে একজনকে ধাওয়া করে ধরে ফেললেও বাকি দু’জন পার্শ্ববর্তী ডোবায় লাফিয়ে পড়ে পালিয়ে যায়। এলাকাবাসী ওই ডোবার চারপাশ ঘেরাও করে রাখে এবং পুলিশের উপস্থিতির অপেক্ষা করে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতের ভাগিনা শরিফ মরদেহ শনাক্ত করেছেন। তার পকেট থেকে নগদ ৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। ইজিবাইকটির মালিক শফিকও যানটি শনাক্ত করেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com