1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক; মধ্যরাতে দেয়াল ছিদ্র করে স্বর্ণের দোকানে লুট হরিপুর উপজেলা নির্বাচন: রাজনীতির সমীকরণ ও আবু তাহেরের ওপর তৃণমূলের আস্থা—একটি নির্মোহ বিশ্লেষণ বগুড়ায় নবযোগদানকৃত সরকারি চিকিৎসকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতি শাকিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, ফিরলেন স্বপদে ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারের চাপা বরগুনা-১ আসনের এমপি অলিউল্লাহর তালতলীতে শুভ আগমন আজ ২৪ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের এমপি মিজানুর রহমানের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ডোমারে নারী উদ্যোক্তার দায়িত্বে পালন করতেছে স্বামী, বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদে অনিয়মের অভিযোগ গভীর পুকুরের গ্রাসে কবরস্থান—নীরব প্রশাসন, ক্ষুব্ধ স্থানীয়রা ঝিনাইদহ ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর হরিনাকুন্ডু পরিদর্শন করলেন

ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের ১১৩২ তম দলের সনদ বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান

মুহাম্মদ আব্দুল করিম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৭ বার পড়া হয়েছে
গতকাল শনিবার বাংলাদেশ ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেট এর ১১৩২ তম দলের ইমাম প্রশিক্ষণ এর বিদায়ী অনুষ্ঠান ইমাম প্রশিক্ষণ একাডেমি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশন এর মাননীয় মেয়র জনাব আনোয়ারোজ্জামান চৌধুরী।
জনাব সৈয়দ মোঃফখরুল ইসলাম এর পরিচালনায় ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক শাহ মোঃনজরুল ইসলাম সাহেব সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশন এর প্রকৌশলী নূর আজিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ মহিউদ্দিন আহমদ পরিচালক ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় অফিস।এ সময় মেয়র মহোদয় প্রশিক্ষণার্থী ইমামদের উদ্দেশ্যে বলেন ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর ফলে এই ফাউন্ডেশন এর মাধ্যমে আমাদের ইসলাম এর সঠিক খেদমত হচ্ছে। আল-কুরআন ও হাদিস এর সঠিক গবেষণা হচ্ছে। আমি আশারাখি প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ স্মার্ট বাংলাদেশ গড়তে অবদান রাখবেন।মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা পৌছে দিবেন।দেশ ও সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কাজ থেকে রক্ষা করতে ইমামগণ সহযোগিতা করবেন।প্রশিক্ষনার্থী ইমামদের পক্ষ থেকে  বক্তব্য রাখেন আমির হামজা ও পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন হাঃআব্দুল ওয়াদুদ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com