1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে সন্ত্রাসী হামলা আহত ১০

নাজমুল হক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় দাইয়ু সোয়েটার কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী হঠাৎ করে লাঠিসোটা নিয়ে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাদের ন্যায্য পাওনা পরিশোধে দীর্ঘদিন ধরে গড়িমসি করছে। ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধের দাবিতে তারা আন্দোলনে নামলে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াদ মাহমুদ জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রমিকদের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার আহতদের চিকিৎসা খরচ বহনের দাবি জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com