1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

টাংগাইলের নাগরপুরে বেকড়া ইউপি চেয়ারম্যান শওকত গ্রেফতার

মোঃকবির হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় উপজেলার বেকড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত হোসেন মোল্লা (৬৫) গ্রেফতার। সোমবার দুপুরে বেকড়া ইউনিয়ন পরিষদ নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। সে উপজেলার বেকড়া গ্রামের মৃত. তমেজ মোল্লার ছেলে। তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। জানা যায়, বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদ ও আহম্মদ নগর ইউনিয়ন পরিষদ নাম কারণ নিয়ে বিরোধ চলছে আসছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে গণশুনানী চলছিল। এসময় দুপক্ষে মধ্যে চমর হুটগোল সৃষ্টি হয়। পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করেন। শওকত হোসেন তার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ সকালে নাগরপুর বাজারে শান্তি পূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন কালে একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় মো. মনির হোসেন নামের এক ছাত্র ১২৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১৫০/২০০ জনের নাম উল্লেখ করে টাঙ্গাইল কোর্টে মামলা দায়ের করেন। সিআর মামলা নং ১৪/২০২৪ তারিখ ০২/০৯/২৪ইং। নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় বেকড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত হোসেন মোল্লা কে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com