1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

মাগুরাতে চলছে বালির অবৈধ রমরমা ব্যবসা

তারিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

সারা দেশের ন্যায়  মাগুরার বিভিন্ন উপজেলায় চলছে অবৈধভাবে বালির ব্যবসা। বালি ব্যবসায়ীরা বিভিন্ন নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। অথবা মাঠের ভিতর ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালি উত্তোলন করছে। যাহা এস্কেভেটার দিয়ে ট্রাকে করে বিভিন্ন জায়গা বিক্রি করছে। জেলার নব গঙ্গা নদীতে দীর্ঘদিন ধরে বাজে ব্যবসা করছে কতিপয় ব্যক্তি। মোহাম্মদপুর উপজেলার মধুমতি নদীতে ও এই বালির ব্যবসা চলছে জমজমাট। প্রশাসন হস্তক্ষেপ করেও এদের কিছুই করতে পারছে না। সম্প্রতি মোহাম্মদপুর উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এদের জরিমানা করলেও ব্যবসা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে শালিখা উপজেলার পাঁচ কামনা গ্রামের বালি ব্যবসা সম্রাট মোঃ তৈয়ব আলী এই ব্যবসার রাজত্ব কায়েম করেছে। বিভিন্ন সময় মামলাও খেয়েছে কিন্তু এই ব্যবসা থেকে সে সরে দাঁড়াতে পারেনি। সম্প্রতি উপজেলার নুরপুর গ্রামের স্বপন কে নিয়ে মাঠের ভিতর থেকে বালি উত্তোলন করছে। বালি কেটে পাহাড়ের স্তুপ তৈরি করেছে। প্রতিনিয়ত এখান থেকে ট্র্যাকে করে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টাকা বালি বিক্রি করছে। এলাকাবাসী বলেন এইভাবে মাঠ থেকে বালু উত্তোলন করলে এক সময় মাঠের শত শত একক জমি ঢসে যাবে। মাঠে আর ফসল উৎপাদন হবে না। ফলে এলাকায় খাদ্য সংকট দেখা দিতে পারে। অতিসত্বর এই বালু ব্যবসা বন্ধসহ উত্তোলনকৃত বালি জব্দ করার জন্য প্রশাসনের আশুগঞ্জ কামনা করেছেন এলাকার সচেতন মহল।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com