1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে নিক্সনের বিশ্বস্ত কাওসার হেলমেট বাহিনীর সহযোগী সহ গ্রেফতার

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিশ্বস্ত সহচর, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার অন্যতম আসামী, রুকসুর সাবেক ভিপি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওসার আকন্দকে তার এক দুর্ধর্ষ সহযোগী যুবলীগের হেলমেট বাহিনীর সদস্য তসলিম বিশ্বাস সহ গ্রেফতার করেছে পুলিশ। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল গ্রেফতারের খবরটি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৫ মার্চ) রাত পৌনে ১২টার দিকে শহরের অনাথের মোড়ে থেকে একটি প্রাইভেট কার তল্লাশী করে কাউসার আাকন্দ ও তার সহযোগী তসলিমকে আটক করা হয়। কাওসার আকন্দ শহরের পূর্ব খাবাসপুর মহল্লার হোটেল ব্যবসায়ী দুলাল আকন্দের ছেলে। এসআই ফাহিম জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ৪ আগস্ট শহরের পূর্ব খাবাসপুর মোড়ের পাশে বড়ইতলায় ছাত্রলীগ-যুবলীগের হেলমেট ও হাতুড়ি বাহিনী নিরস্ত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালিয়ে কমপক্ষে তিনজন শিক্ষার্থীকে আটকের পর তারা বর্বরভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এতে আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী চিরতরে পঙ্গু হয়ে এখনো সুচিকিৎসা সম্পন্ন করতে পারেনি। এ মামলায় কাওসার আকন্দ অন্যতম আসামি। ঘটনার পর থেকে সে পলাতক ছিলো। এছাড়া পুরো ছাত্রজনতার আন্দোলনে শহরের বিভিন্নস্থানে আন্দোলন ছত্রভঙ্গ করতে আকন্দ কাউসার তার দলবল ও অস্ত্রশত্র নিয়ে সশস্ত্র মহড়া চালায় এবং বিভিন্ন স্থানে ভয়ংকর হামলা চালিয়ে গুরুতর আহত ও হুমকিধামকি দেয় বলে পুলিশের নিকট অভিযোগ রয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com